শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

লেখক

এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ প্রতিনিধি

সারা দেশ

কমলগঞ্জে বিমান বাহিনীর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, চলবে মেডিকেল ক্যাম্পও

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার রাজদিঘীর পার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর শমসেরনগর স্টেশন ইউনিটের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

২০২৬-০৭-১৫ ২০:১৬

সারা দেশ

জমির অভাবে কমলগঞ্জে আটকে আছে তৃতীয় পাবলিক টয়লেট ও ১ কোটি ২০ লাখ টাকার এফএসটিপি প্রকল্প

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় নাগরিক সেবা ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ৩টি পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি পাবলিক টয়লেট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৭ লাখ টাকা, ফলে ৩টির মোট ব্যয় ৮১ লাখ টাকা। এর মধ্যে উপজেলা চৌমোহনা ও ভানুগাছ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় দুটি পাবলিক টয়লেটের নির্মাণকাজ চলছে। তবে ভানুগাছ পৌর বাজার এলাকায় উপযুক্ত জমি না থাকায় তৃতীয় পাবলিক টয়লেটের কাজ শুরু করা সম্ভব হয়নি।

২০২৬-০৭-১৩ ২৩:১৩

সারা দেশ

কমলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ,হামলায় আহত ৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে নববিবাহিত স্ত্রীকে জোরপূর্বক তুলে নেওয়া, হামলা, মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন আব্দুল কাদির (২২) নামে এক যুবক।

২০২৬-০৭-১৩ ২৩:১০

সারা দেশ

কমলগঞ্জে দুর্ভোগে ২৫ গ্রামের ৩০ হাজার মানুষ, দ্রুত কাজ শেষের দাবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়ার ওপর প্রায় ১ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন অন্তত ২৫টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ। স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত সময় শেষ হওয়ার প্রায় ৩ মাস পার হলেও কাজের ৪ ভাগের ১ ভাগও শেষ হয়নি। খোলা আকাশের নিচে পড়ে থাকা নির্মাণসামগ্রী নষ্ট হচ্ছে এবং যাতায়াতের জন্য নির্মিত বিকল্প সেতুটিও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

২০২৬-০৭-১১ ১৮:০৬

সারা দেশ

ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে কমলগঞ্জে মানববন্ধন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উত্তর আলেপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ধলাই নদী থেকে নিয়ম বহির্ভূত বালু উত্তোলন বন্ধ এবং নদীভাঙনের কবল থেকে বসতবাড়ি, কবরস্থান, ফসলি জমি ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

২০২৬-০৭-১১ ১৮:০৫

সারা দেশ

কমলগঞ্জে পর্যটন এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে ৪০টি পলাশ গাছের চারা রোপণ

মৌলভীবাজারের কমলগঞ্জে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং পর্যটন এলাকার সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ৪০টি পলাশ গাছের চারা রোপণ করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার-এর উদ্যোগে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের কমলগঞ্জ পৌরসভা সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

২০২৬-০৬-২৬ ২৩:১৬

সারা দেশ

কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে ৭৫ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপবৃত্তি

মৌলভীবাজারের কমলগঞ্জে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হীড বাংলাদেশের উদ্যোগে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় উচ্চশিক্ষা বৃত্তি প্রদান এবং ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ ও জিপিএ-৫ প্রাপ্ত ৭৫ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান করা হয়েছে।

২০২৬-০৬-২৪ ২২:২২

সারা দেশ

কমলগঞ্জে ৬০ বছরের পুরোনো রাস্তা কেটে প্রতিবন্ধকতার অভিযোগ,গ্রামবাসীর প্রতিবাদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে দীর্ঘদিনের ব্যবহৃত জনসাধারণের রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (১৩ জুন) স্থানীয় গ্রামবাসী প্রতিবাদ সভা করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

২০২৬-০৬-১৩ ২২:২৫