শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

১৮ মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে বুর্জ আল আরব

১৮ মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে বুর্জ আল আরব

মধ্যপ্রাচ্যের চলমান সংকটে বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বুর্জ আল আরব। দুবাইয়ের বিখ্যাত এই হোটেলটিতে ব্যাপক হারে পর্যটন কমে গেছে। তাই হোটেলটি ১৮ মাসের জন্য বন্ধ করে দিচ্ছে কর্তৃপক্ষ। খবর মিডল ইস্ট আইয়ের

সম্প্রতি হোটেলের মালিক জুমিরাহ জানিয়েছে, এই সময়টি হোটেল সংস্কারে ব্যয় করা হবে। দীর্ঘদিনের প্রতীক্ষিত সংস্কার কাজ ধাপে ধাপে প্রায় ১৮ মাস ধরে চলবে। এই কাজের নেতৃত্ব দেবেন প্যারিসভিত্তিক অভ্যন্তরীণ স্থপতি ত্রিস্তান অয়ের।

বার্তা সংস্থা রয়টার্সকে হোটেলের এক কর্মকর্তা জানিয়েছেন, সংস্কারের সময় পালতোলা নকশার হোটেলটিও বন্ধ থাকবে এবং যেসব অতিথির বুকিং রয়েছে, তাদের নিকটবর্তী হোটেলে বিকল্প থাকার ব্যবস্থা দেওয়া হবে।

বুর্জ খলিফা ও পাম আইল্যান্ডসের পাশাপাশি বুর্জ আল আরব দুবাইয়ের সবচেয়ে পরিচিত স্থাপনাগুলোর একটি। তবে মার্চে ইরানি ড্রোন হামলা প্রতিহত করার সময় সৃষ্ট ধ্বংসাবশেষে হোটেলটি ক্ষতিগ্রস্ত হয়।

যদিও জুমিরাহ তাদের বিবৃতিতে সরাসরি ইরানের সঙ্গে যুদ্ধের কথা উল্লেখ করেনি। ধারণা করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলার ফলে বিদেশি প্রবাসী ও পর্যটকদের একটি অংশ অঞ্চলটি ছেড়ে যাচ্ছে।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার মাধ্যমে শুরু হওয়া সংঘাতের মাত্র এক মাসের মধ্যে দুবাই ও আবুধাবির শেয়ারবাজার থেকে প্রায় ১২০ বিলিয়ন ডলার বাজারমূল্য কমে যায়। একই সময়ে ১৮,৪০০টির বেশি ফ্লাইট বাতিল হয়। এতে একটি স্থিতিশীল ও নিরাপদ ব্যবসা ও পর্যটন গন্তব্য হিসেবে উপসাগরীয় দেশটির যে সুনাম তৈরি হয়েছিল, তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি আরব ও ওমানের মতো দেশগুলো যেখানে তেলের দামের ঊর্ধ্বগতির কারণে লাভবান হয়েছে, সেখানে পর্যটন, রিয়েল এস্টেট, লজিস্টিকস ও আর্থিক খাতনির্ভর সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি সরাসরি ধাক্কা খেয়েছে।

২৮ মার্চ পর্যন্ত ইরান সংযুক্ত আরব আমিরাতে ৩৯৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১,৮৭২টি ড্রোন এবং ১৫টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করে। ইসরাইলের পর সবচেয়ে বেশি হামলার শিকার দেশ হয়ে ওঠে এটি। যদিও বেশিরভাগ হামলাই প্রতিহত করা হয়, তবুও ধ্বংসাবশেষ আবুধাবি ও দুবাইয়ের বিভিন্ন স্থানে ক্ষতি করে। যার মধ্যে বুর্জ আল আরব, পাম জুমিরাহ, দুবাই বিমানবন্দর এবং ফুজাইরাহ তেল শিল্পাঞ্চলও রয়েছে।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮