শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

৪৮ ঘণ্টার মধ্যে উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি ও কালবৈশাখীর আভাস

৪৮ ঘণ্টার মধ্যে উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি ও কালবৈশাখীর আভাস

দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী বৃষ্টিবলয় সক্রিয় হওয়ায় গতরাত থেকেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বর্ষণ শুরু হয়েছে। যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এর প্রভাব উত্তরাঞ্চল ছাড়িয়ে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোতেও পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বুধবার (১৩ মে) বিকেলে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এ তথ্য জানায়।

বিডব্লিউওটি জানায়, আজ রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার অনেক স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব জেলার কিছু কিছু জায়গায় তীব্র বজ্রপাত, দমকা হাওয়া অথবা কালবৈশাখী ঝড়সহ অতিভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিচ্ছিন্নভাবে দু-এক জায়গায় শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

সংস্থাটি আরও জানায়, এছাড়া ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ এর পার্শ্ববর্তী এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড়ের পাশাপাশি ভারী বর্ষণ হতে পারে। একই সময়ে দেশের আরও কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫