সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

বার্সা-রিয়াল দ্বৈরথে লা লিগার মীমাংসা?

বার্সা-রিয়াল দ্বৈরথে লা লিগার মীমাংসা?

ঘরের মাঠে স্প্যানিশ লা লিগার শিরোপা নিশ্চিত করার সুযোগ বার্সেলোনার। সেটাও এল ক্লাসিকো দিয়ে। লা লিগায় রোববার (১০ মে) দিবাগত রাত ১টায় মর্যাদার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এল ক্লাসিকো দিয়ে শিরোপা মীমাংসার হাতছানি লা লিগায়।

পয়েন্ট টেবিলে দুদলের লড়াইটা অসামাঞ্জস্য। তবুও এবারের এল ক্লাসিকোর গুরুত্ব অনেক বেশি বার্সেলোনার জন্য। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে হারাতে পারলে ডাবল ধামাকা ব্লগরানাদের। ১১ পয়েন্টে এগিয়ে থাকায় এদিন শিরোপা নিশ্চিত হবে হান্সি ফ্লিক শিষ্যদের। আর মৌসুমে প্রথম এল ক্লাসিকো হারের প্রতিশোধের মিশনটাও পূর্ণতা পাবে। তবে শুধু জয় নয় ড্র করলেও, তিন ম্যাচ আগে ট্রফি উদযাপনের সুযোগ আছে স্বাগতিকদের।

বার্সেলোনা যতটা উজ্জীবিত ঠিক ততটাই বর্ণহীন রিয়াল মাদ্রিদ। একে তো নিজেদের পারফরম্যান্সের বেহাল দশা। সঙ্গে ড্রেসিংরুমের অস্থিরতা আরও ভাবাচ্ছে লস ব্লাঙ্কোসদের। তবে মাঠের বাইরের ঘটনা একপাশে রেখে এগিয়ে যেতে চান কোচ আলভারো আরবেলোয়া। বিপরীতে হান্সি ফ্লিকের ভাবনা শুধু নিজেদের নিয়ে।

বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন, ‘আমি রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলতে চাই না, কারণ এটা আমার কাজ না। এসব সারা বিশ্বেই ঘটে। আমি হয়তো কিছুটা অবাক হয়েছিলাম, কিন্তু আমাকে আমার ক্লাব ও আমার দল নিয়ে ভাবতে হবে।’

ট্রেনিং সেশনে মারামারি করে ইনজুরিতে ফেদেরিকো ভালভার্দে। খেলতে পারবেন না মর্যাদার লড়াইয়ে। তবে অনুশীলনে ফিরেছেন অরেলিয়ে চুয়েমানি। এমন অনাকাঙ্খিত ঘটনায় দুজনকেই জরিমানার করেছে ক্লাব কর্তৃপক্ষ। প্রত্যেককে গুনতে হবে ৫ লাখ ইউরো।

রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া বলেন, ‘তারা নিজেদের ভুল স্বীকার করেছে, দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে। আমার জন্য এটাই যথেষ্ট। তাদেরকে জনসমক্ষে অপমানিত হতে দেব না, কারণ সেটা তাদের প্রাপ্য নয়। এই দুই ফুটবলারকে সুযোগ দিতে হবে আমাদের, যাতে অতীত ভুলে এই ক্লাবের জন্য লড়াই চালিয়ে যেতে পারে।’

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭