সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

বেতন বাড়ানো নিয়ে ইসরাফিল, ‘প্লেয়াররা অনেক খুশি, তারা ডিজার্ভ করে’

বেতন বাড়ানো নিয়ে ইসরাফিল, ‘প্লেয়াররা অনেক খুশি, তারা ডিজার্ভ করে’

গেল মাসে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভাঙার পর নতুন করে গঠিত হয় বিসিবির অ্যাডহক কমিটি। যার দায়িত্ব সভাপতি হিসেবে গ্রহণ করেন তামিম ইকবাল। বর্তমানে দুই মাসের কাছাকাছি হতে চলেছে এই বোর্ডের সময়। এর মধ্যে নিজেদের দ্বিতীয় বোর্ড মিটিংয়েই প্রথম শ্রেণির ক্রিকেটারদের পারিশ্রমিক এবং ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড।

ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর দাবি অনেক দিন ধরেই ছিল। যা আগের বোর্ডগুলো কার্যকর করতে পারেনি। তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণের পর পুরুষ এবং নারী উভয় বিভাগে বেড়েছিল পারিশ্রমিক। সঙ্গে বেড়েছে ম্যাচ ফিও।

সম্প্রতি বিসিবির চার-ছক্কা পডকাস্টে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য এবং ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। তিনি বলেন, ‘যদি এটা করতে চান (প্লেয়ারদের বেতন বাড়াতে চান) তাহলে একটা বোর্ড মিটিংয়েই সম্ভব। আমরা আমাদের (বিসিবির অ্যাড-হক কমিটির) দ্বিতীয় বোর্ড মিটিংয়েই প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন বাড়িয়েছি, নারী এবং পুরুষ উভয়েরই। আমার মনে হয়, এটা অনেক দিন ধরেই প্লেয়ারদের পাওনা ছিল। আগেই করা যেত, আমরা এসেই করেছি।’

ইসরাফিল আরও বলেছেন, ‘প্লেয়াররা অনেক খুশি, তারা এটা ডিজার্ভ করে। তাদেরকে তো এক্সট্রা কিছু দিচ্ছেন না। এটা তাদের পাওনা, তারা এটা ডিজার্ভ করে। আপনি তো প্লেয়ারদের বাদ দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে সামনে নিতে পারবেন না।’

 

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭