শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন দীপ্ত টিভি

বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন দীপ্ত টিভি

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন। বৃহস্পতিবার বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে অনুষ্ঠিত ফাইনালে দৈনিক কালবেলাকে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে হারায় দীপ্ত টেলিভিশন। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র ছিল।

আজ সকালে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। দুটিই টাইব্রেকারে নিষ্পত্তি হয়। দীপ্ত টেলিভিশন সেমি-ফাইনালে চ্যানেল আইকে এবং দৈনিক কালবেলা দ্য ডেইলি স্টারকে হারিয়ে ফাইনালে ওঠে।

চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন ও রানার্স আপ কালবেলাকে আকর্ষণীয় ট্রফি, প্রাইজমানি ও প্রত্যেক খেলোয়াড়কে মেডেল দেয়া হয়। টাইব্রেকারে দারুণ নৈপুণ্যে দেখিয়ে প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হন দীপ্ত টেলিভিশনের অধিনায়ক মির্জা সাকিব। একই সঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি।

ফাইনাল ম্যাচ উপভোগ করে পুরস্কার প্রদান করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন এবং টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও সহ সভাপতি রায়হান আল ‍মুঘনি।

পুরস্কার প্রদান মঞ্চে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, ‘সুন্দর এই আয়োজনের জন্য বিএসজেএকে ধন্যবাদ। সামনে এমন আয়োজনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও পাশে থাকবে।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, 'যারা (সাংবাদিকরা) আমাদের নিয়ে লেখে তাদের খেলা দেখা আলাদা আনন্দের। এমন আয়োজনে ফুটবলের প্রতি আপনাদের ভালোবাসা বহিঃপ্রকাশ।' স্কয়ার ট্রয়লিট্রিজের হেড অফ মার্কেটিং ড জেসমিন জামান বলেন, ‘এমন আয়োজনে স্কয়ার পাশে থাকতে পেরে গর্বিত। কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট অব্যাহত থাকবে।’

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭