বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

বিগ ব্যাশে বাজিমাত, তাসমানিয়ার বর্ষসেরা খেলোয়াড় রিশাদ

বিগ ব্যাশে বাজিমাত, তাসমানিয়ার বর্ষসেরা খেলোয়াড় রিশাদ

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশ লিগে দুর্দান্ত মৌসুম কাটানোর স্বীকৃতি পেলেন রিশাদ হোসেন। ২০২৫-২৬ মৌসুমে বিবিএল বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার।

বুধবার (১ এপ্রিল) হোবার্ট হারিকেন্স তাদের সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। তাসমানিয়ার বার্ষিক পুরস্কার বিতরণী উপলক্ষে ঘোষিত এই সম্মান রিশাদের ক্যারিয়ারে বড় এক মাইলফলক।

হোবার্টের জার্সিতে এটিই ছিল বিগ ব্যাশে রিশাদের প্রথম মৌসুম। আর সেই সুযোগেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। পুরো আসরে ১৫ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন রিশাদ। তার বোলিং গড় ২০.৮৬ এবং ইকোনমি ৭.৮২—যা টি–টোয়েন্টি ক্রিকেটে বেশ কার্যকর।

মৌসুমজুড়ে রিশাদকে ব্যবহার করা হয়েছে কৌশলগতভাবে, বিশেষ করে পাওয়ারপ্লের পরপরই আক্রমণে এনে প্রতিপক্ষকে চাপে ফেলেছেন তিনি। অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে ৩ উইকেটের বিনিময়ে ২৬ রান তার সেরা বোলিং পারফরম্যান্স।

এই পুরস্কারের দৌড়ে রিশাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন নাথান এলিস, নিখিল চৌধুরী ও ক্রিস জর্ডান। এলিস নিয়েছেন ১৪ উইকেট, নিখিল ব্যাট হাতে করেছেন ৩০০-এর বেশি রান, আর জর্ডান গুরুত্বপূর্ণ সময়ে কার্যকর বোলিং করেছেন। তবে ধারাবাহিকতা ও ম্যাচে প্রভাব—এই দুই দিক থেকেই এগিয়ে থেকে শেষ পর্যন্ত সেরার মুকুট উঠেছে রিশাদের মাথায়।

ক্রিকেট তাসমানিয়ার আয়োজিত এই পুরস্কার কেবল ব্যক্তিগত অর্জনই নয়, বাংলাদেশের ক্রিকেটের জন্যও বড় গর্বের। অভিষেক মৌসুমেই এমন স্বীকৃতি পাওয়ায় আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের শক্ত অবস্থান জানান দিলেন রিশাদ।

আরও

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

খেলাধুলা

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

বিশ্বকাপ শুরুর আগে শিরোপার রেসে ছিল অনেকেই। তালিকাটা ছোট হতে হতে অবশেষে দুইয়ে এসে ঠেকেছে। ৪৮ দল নিয়ে ইতিহাসের সবচেয়ে বড়...

২০২৬-০৭-১৯ ১৮:২৮

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭