শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

বিসিবি নির্বাচন: ৭ পরিচালক প্রায় নিশ্চিত, বাকি পদে জমবে ভোটযুদ্ধ

বিসিবি নির্বাচন: ৭ পরিচালক প্রায় নিশ্চিত, বাকি পদে জমবে ভোটযুদ্ধ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন। এরই মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর স্পষ্ট হয়ে গেছে, জেলা ও বিভাগীয় কোটার বেশিরভাগ পরিচালকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তবে কয়েকটি বিভাগে এখনও ভোটযুদ্ধের অপেক্ষা।

জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও নির্বাচিত হবেন ১০ জন। চট্টগ্রাম বিভাগে ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরিফুল ইসলাম অপু মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়ার পথ পরিষ্কার হয়েছে সাবেক জাতীয় অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু ও মঈন উদ্দিনের।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হওয়ার কথা। এই তিন বিভাগে একজন করে বৈধ প্রার্থী থাকায় নির্বাচনের প্রয়োজন হচ্ছে না। একইভাবে ঢাকা বিভাগে তিনজন মনোনয়ন জমা দিলেও যাচাই-বাছাইয়ে একজনের মনোনয়ন বাতিল হওয়ায় সেখানকার দুই পরিচালকও কার্যত নিশ্চিত হয়ে গেছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে রয়েছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আব্দুল কাইয়ুম চৌধুরী, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার মীর শাকরুল আলম সীমান্ত, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সাল আমীন এবং ঢাকা বিভাগের সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। ক্যাটাগরি-৩ থেকে একমাত্র বৈধ প্রার্থী হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মো. আলমগীর।

অন্যদিকে খুলনা বিভাগে দুইটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন শফিকুল আলম, শান্তনু ইসলাম ও আব্দুস সালাম। বর্তমান হিসাব অনুযায়ী শফিকুল ও শান্তনুই এগিয়ে রয়েছেন। বরিশাল বিভাগে একটি পদের জন্য লড়াই হবে মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরীর মধ্যে। সেখানে মিজানুর রহমানকে এগিয়ে রাখা হচ্ছে।

এদিকে সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্লাব ক্যাটাগরির নির্বাচন। মনোনয়ন প্রত্যাহারের পর ঢাকার ক্লাবগুলোর ১৬ জন প্রার্থীর প্রার্থিতা বৈধ রয়েছে। তাদের মধ্যে সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, মীর্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, আসিফ রাব্বানী, ড. মাহবুব হোসেন শামিম ও ফায়াজুর রহমান মিতু পরিচালক হওয়ার দৌড়ে তুলনামূলকভাবে এগিয়ে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নির্বাচনের আগে সমীকরণ অনেকটাই পরিষ্কার হলেও ক্লাব ক্যাটাগরির ফলাফলই শেষ পর্যন্ত নির্ধারণ করবে বিসিবির আগামী বোর্ডের শক্তির ভারসাম্য।

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭