শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

‘বিসিবিতে সার্কাস, ২ হাজার টাকায় টিকিট কেটে দেখলেও বৃথা যাবে না’

‘বিসিবিতে সার্কাস, ২ হাজার টাকায় টিকিট কেটে দেখলেও বৃথা যাবে না’

গণঅভ্যুত্থানের মুখে দেশের ক্ষমতার পটপরিবর্তনের পর থেকেই টালমাটাল দেশের ক্রিকেট বোর্ড। এক যুগের বেশি সময় ধরে বিসিবি সভাপতি পদে থাকা নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর গত দুই বছরেরও কম সময়ে চেয়ার বদল হয়েছে তিন তিনবার। ২০২৪ সালের ৫ই আগস্টের পর বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েছিলেন ফারুক আহমেদ। এরপর ২০২৫ সালে আবার সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল।

শেষ পর্যন্ত নির্বাচনে নানা অনিয়ম প্রমাণিত হওয়ার কথা জানিয়ে বুলবুলের কমিটি ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর গতকাল তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি নতুন করে গতকাল দায়িত্ব নিয়েছে। বিসিবির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা এক ভিডিওতে তিনি বলেন, ‘যে পরিমাণ সার্কাস চলছে ক্রিকেট বোর্ডে, যদি ২ হাজার টাকা খরচ করে টিকিট কিনেন আপনার ওই টিকিট বৃথা যাবে না। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সার্কাস হচ্ছে ক্রিকেট বোর্ড।’

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই সাবেক ক্রিকেটার সেখানকার ক্রিকেট বোর্ডের কার্যক্রমের উদাহরণ দিয়ে বলেন, ‘আমেরিকায় আজকে তিন বছর। আমেরিকার ক্রিকেট বোর্ড কোথায় সেটাই জানি না ভাই। ক্রিকেট বোর্ডের মেম্বার কে, ওটা জানা তো অনেক দূরের কথা। ক্রিকেট বোর্ডটা একচুয়ালি কোথায় সেটাই জানি না। ক্রিকেট নিয়ে প্রতিদিন কাজ করতেছি।'

‘বাংলাদেশে কোনো মানুষের ব্যর্থতা নাই। কেন জানেন? আপনি না জানলেও আপনাকে জানাই দেবে। মিডিয়া এমনভাবে ঢোল পেটায় যে আপনি জানতে না চাইলেও জানবেন। এই সার্কাস আর কতদিন চলবে জানি না। ক্রিকেট তো এখন আর নাই, সার্কাস আছে। সার্কাসটা দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাইলাম।’

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭