শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’

‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন-২০১৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ে নেতৃত্ব দেওয়া সাবেক অধিনায়ক ফিলিপ লাম।

তিনি বলেন, ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে, যা ফুটবলের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করছে। এর ফলে সমর্থকদের মধ্যে অস্বস্তি তৈরি হচ্ছে। ফিফা ও বিশ্বকাপকে এখন আলাদা করে দেখা সমর্থকদের জন্য কঠিন হয়ে উঠছে।’

এবারের বিশ্বকাপের টিকিটের আকাশছোঁয়া মূল্য নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক এই জার্মান ডিফেন্ডার। এ বিষয়ে জার্মান সংবাদপত্র ডি জাইট-এ একটি কলালে তিনি লিখেছেন- ‘ফিফার বিরুদ্ধে প্রকৃত চাহিদা সম্পর্কে সঠিক তথ্য না দেওয়ার এবং সেটিকে ব্যবহার করে আয় সর্বোচ্চ করার চেষ্টার অভিযোগ আছে।’

১৬টি দল বেড়ে এবারই বিশ্বকাপ হচ্ছে ৪৮ দল নিয়ে। প্রায়ই প্রতি দুই বছরে একটি বিশ্বকাপ আয়োজনের আলোচনাও সামনে আসে। এ বিষয়ে দ্বিমত প্রকাশ করে লাম লিখেছেন, ‘একটি টুর্নামেন্টের দীর্ঘমেয়াদি প্রভাব রাখতে হলে যথাযথ প্রস্তুতি ও পরবর্তী কার্যক্রম প্রয়োজন।’

৪৮ দলের এই বড় বিশ্বকাপকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, এর ফলে স্কটল্যান্ড, ডিআর কঙ্গো কিংবা কেপ ভার্দের মতো দলগুলোর জন্য নতুন গল্প তৈরি করার সুযোগ তৈরি হয়েছে।

 


 

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭