শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

বিশ্বকাপে আফ্রিকার ‘আতঙ্ক’ ব্রাজিল

বিশ্বকাপে আফ্রিকার ‘আতঙ্ক’ ব্রাজিল

বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় পরীক্ষার নাম হতে পারে মরক্কো। সবশেষ বিশ্বকাপে বিশ্বকে চমকে দিয়ে সেমিফাইনাল খেলা কাগজে-কলমে আফ্রিকান চ্যাম্পিয়নরা এবারও বেশ শক্তিশালী দল নিয়ে মাঠে নেমেছে। অ্যাটলাস লায়ন্স'দের বর্তমান ছন্দ যেকোনো দলের জন্যই বড় হুমকি; আর বিশ্বকাপের প্রথম ম্যাচে এমন এক প্রতিপক্ষের মুখোমুখি হওয়াটা কার্লো আনচেলত্তির দলের জন্য এক বাড়তি চ্যালেঞ্জই বটে।

বিশ্বকাপে অবশ্য আফ্রিকান দেশগুলোর বিপক্ষে ব্রাজিলের রেকর্ড বেশ সমৃদ্ধ। ফুটবলের মহাযজ্ঞে এখন পর্যন্ত আটটি ম্যাচের মধ্যে সাতটিতেই জয় পেয়েছে সেলেসাওরা, জয়ের হার অবিশ্বাস্য ৮৭.৫ শতাংশ। গোল করার ক্ষেত্রেও তারা অপ্রতিদ্বন্দ্বী; এই ম্যাচগুলোতে তারা প্রতি ম্যাচে গড়ে ২.৫টি করে মোট ২০টি গোল করেছে। রক্ষণভাগও ছিল অটুট, যেখানে প্রতি ম্যাচে মাত্র ০.৪ গড়ে তারা পুরো ৮ ম্যাচে গোল হজম করেছে মাত্র ৩টি। 

আফ্রিকার কোনো দলের বিপক্ষে ব্রাজিলের একমাত্র হার এসেছে গত আসরে। ২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ততক্ষণে নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় কোচ তিতে মূল একাদশের বদলে রিজার্ভ বেঞ্চের ওপরই আস্থা রেখেছিলেন। সেই ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল ব্রাজিল।

বাংলাদেশ সময় রোববার ভোর চারটায় নিউজার্সি স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে ১৯৯৮ বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মরক্কোর মুখোমুখি হয়েছিল ব্রাজিল; সেই ম্যাচে রোনালদো, রিভালদো ও বেবেতোর গোলে ৩-০ ব্যবধানের সহজ জয় পেয়েছিল তারা।

বিশ্বকাপে আফ্রিকান দেশগুলোর বিপক্ষে ব্রাজিলের মুখোমুখি হওয়ার দীর্ঘ ইতিহাসের মধ্যে ক্যামেরুনের নাম সবার উপরে। বিশ্বকাপে এই পর্যন্ত ক্যামেরুনের বিপক্ষেই সবচেয়ে বেশি তিনবার মুখোমুখি হয়েছে সেলেসাওরা। ২০২২ সালের ওই পরাজয়টির বাইরে ১৯৯৪ সালের আসরে ব্রাজিল ৩-০ গোলে এবং ২০১৪ সালের বিশ্বকাপে ৪-১ গোলের ব্যবধানে জয়ী হয়েছিল।

ক্যামেরুন ও মরক্কোর বাইরেও বিশ্বকাপে আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে ব্রাজিলের জয়ের তালিকা বেশ সমৃদ্ধ। এর মধ্যে ১৯৭৪ সালে জাইরের বিপক্ষে ৩-০, ১৯৮৬ সালে আলজেরিয়ার বিপক্ষে ১-০, ২০০৬ সালে ঘানার বিপক্ষে ৩-০ এবং ২০১০ সালে আইভরি কোস্টের বিপক্ষে ৩-১ গোলের জয় উল্লেখযোগ্য। 

মজার ব্যাপার হলো, বিশ্বকাপের ইতিহাসে আফ্রিকান কোনো দলের বিপক্ষে ব্রাজিলের একমাত্র নকআউট পর্বের লড়াইটি ছিল ২০০৬ সালের সেই ঘানার বিপক্ষেই, যেখানে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিয়েছিল ব্রাজিল। তবে অতীত-ইতিহাস সব সময় বর্তমানের উত্তাপকে ছাপিয়ে যেতে পারে না। পরিসংখ্যানের পাতায় ব্রাজিল যতই আধিপত্য বিস্তার করুক না কেন, মরক্কোর বিপক্ষে এই উদ্বোধনী ম্যাচটি হবে দুই মহাদেশীয় শক্তির এক নতুন অগ্নিপরীক্ষা।

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭