মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

ব্রাদার্সকে বড় ব্যবধানে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস

ব্রাদার্সকে বড় ব্যবধানে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস

বৃষ্টিভেজা কাদামাটির মাঠেও দাপট দেখিয়েছে বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ারে ব্রাদার্স ইউনিয়নকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। ম্যাচের মাত্র ৩ মিনিটেই দলকে এগিয়ে দেন রাকিব হোসেন। সাদের অ্যাসিস্ট থেকে ডান প্রান্ত দিয়ে নেওয়া জোরালো শটে গোল করেন তিনি।

প্রথমার্ধে আর কোনো গোল না হলেও বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় কিংস। দ্বিতীয়ার্ধে ১৬ মিনিটের ব্যবধানে ব্রাদার্স ইউনিয়নের জালে তিনবার বল পাঠায় তারা।

৭২ ও ৭৪ মিনিটে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দরিয়েলতন। সাদের ক্রস থেকে একটি গোল করেন তিনি, এরপর গোলরক্ষককে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোলটি সম্পন্ন করেন এই ফরোয়ার্ড।

ম্যাচের শেষ দিকে, ৮৮ মিনিটে সাব্বির হোসেনের দুর্দান্ত শটে আরও একটি গোল পায় কিংস, ফলে ব্যবধান দাঁড়ায় ৪–০।

বৃষ্টিস্নাত ও ভারী মাঠে খেলাটা কঠিন হলেও কিংসের আক্রমণাত্মক ফুটবলের সামনে দাঁড়াতে পারেনি ব্রাদার্স। এই জয়ের মাধ্যমে ফাইনালে জায়গা নিশ্চিত করলেও ব্রাদার্স ইউনিয়নের সামনে এখনও সুযোগ আছে দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে ফাইনালে ওঠার।

 

আরও

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

খেলাধুলা

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

বিশ্বকাপ শুরুর আগে শিরোপার রেসে ছিল অনেকেই। তালিকাটা ছোট হতে হতে অবশেষে দুইয়ে এসে ঠেকেছে। ৪৮ দল নিয়ে ইতিহাসের সবচেয়ে বড়...

২০২৬-০৭-১৯ ১৮:২৮

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭