শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

ব্রাজিলের বিপক্ষে ম্যাচে নিজেদের কঠিন চ্যালেঞ্জের কথা ভালোভাবেই জানেন হাইতির কোচ সেবাস্তিয়ান মিনিয়ে। তবে তার বিশ্বাস, বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর এই ম্যাচে ক্যারিবীয় দলটির হারানোর কিছু নেই, বরং অর্জনের সুযোগই বেশি।

১৯৭৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলছে হাইতি। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে তারা স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে যায়। প্রথমার্ধে জন ম্যাকগিনের করা গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। যদিও শেষদিকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল হাইতি। ৮৫তম মিনিটে ফ্রান্টজদি পিয়েরোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

এবার তাদের সামনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। হাইতি যদি এই ম্যাচে অবিশ্বাস্য কোনো ফল এনে দিতে পারে, তাহলে রাজধানী পোর্ত-অ-প্রিন্সসহ পুরো দেশজুড়ে তা আলোড়ন সৃষ্টি করবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মিনিয়ে বলেন, ‘স্কটল্যান্ডের বিপক্ষে যতটা দৌড়েছি, ব্রাজিলের বিপক্ষে তার চেয়েও বেশি দৌড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের ম্যাচে আমাদের পাওয়ারই বেশি। ৫২ বছর পর আমরা আবার বিশ্বকাপে খেলছি, আর এখন প্রতিপক্ষ ব্রাজিল। আমাদের সমর্থকদের প্রত্যাশার মর্যাদা দিতে হবে।’

হাইতি কোচের ভাষায়, ‘এখানে থাকতে পারাটা আমাদের জন্য বিশেষ সৌভাগ্যের বিষয়। আমি আশা করি, আমরা হাইতির মানুষকে আমাদের নিয়ে গর্ব করার সুযোগ দিতে পারব।’

স্কটল্যান্ডের কাছে হারের পরও দলের লক্ষ্য বদলায়নি বলে জানান মিনিয়ে। তার মতে, প্রথম ম্যাচেই তারা প্রমাণ করেছে যে বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলার যোগ্যতা তাদের আছে।

তিনি বলেন, ‘আমরা স্কটল্যান্ডকে হারাতে পারিনি, কিন্তু দেখিয়েছি যে এখানে থাকার যোগ্যতা আমাদের রয়েছে।’

মিনিয়ে বলেন, ‘আমাদের লক্ষ্য বদলায়নি। আমরা নকআউট পর্বে যাওয়ার চেষ্টা করব, ভালো ফুটবল খেলব এবং প্রমাণ করব যে পরের রাউন্ডে জায়গা পাওয়ার যোগ্য আমরা। হয়তো তৃতীয় সেরা দল হিসেবেও সেটা সম্ভব হতে পারে।’

ব্রাজিলকে হারাতে পারলে দেশের প্রতিক্রিয়া কেমন হবে, সে বিষয়ে মিনিয়ে বলেন, ‘আমরা যদি এই ম্যাচ জিততে পারি, তাহলে হাইতিতে সেটি হবে অবিশ্বাস্য এক ঘটনা।’

তিনি আরও বলেন, ‘হাইতির মানুষ হিসেবে জীবনে সহজ সময়ের চেয়ে কঠিন সময়ই বেশি দেখতে হয়। কিন্তু ফুটবলের জগতে প্রবেশ করলে আপনি এমন মুহূর্তের স্বপ্ন দেখেন—বিশ্বকাপে ব্রাজিলের মতো দলের মুখোমুখি হওয়ার স্বপ্ন।’

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭