বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

অন্যান্য

চেচনিয়ার ‘প্রাইড অফ মুসলিমস’: ইউরোপের বৃহত্তম মসজিদ ও ইসলামিক স্থাপত্যের অনন্য নিদর্শন

চেচনিয়ার ‘প্রাইড অফ মুসলিমস’: ইউরোপের বৃহত্তম মসজিদ ও ইসলামিক স্থাপত্যের অনন্য নিদর্শন

চেচনিয়া, রাশিয়ার উত্তর ককেসাস অঞ্চলে অবস্থিত মুসলিম স্বায়ত্তশাসিত এলাকায় ইউরোপের অন্যতম বৃহৎ ও দৃষ্টিনন্দন মসজিদ ‘প্রাইড অফ মুসলিমস’ বিশ্ববাসীকে মুগ্ধ করছে।

চেচনিয়ার শালি শহরে অবস্থিত এই মসজিদটি মূলত নবী মুহাম্মদ (সা.)-এর নামে নামকরণ করা হয়েছিল, তবে বর্তমানে ‘প্রাইড অফ মুসলিমস’ নামে পরিচিত। এটি ককেশাস অঞ্চলের প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র এবং বিশ্বজুড়ে মুসলিম ও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

২০১৯ সালে উদ্বোধিত মসজিদটি ককেশীয় ও উজবেক স্থাপত্যশৈলীর সঙ্গে ঐতিহ্যবাহী ইসলামিক অলংকরণের অপূর্ব সমন্বয়ে নির্মিত। উজবেক স্থপতি আবদুল করিম তুরদিয়েভের নকশায় গড়ে ওঠা এই স্থাপনা সাত বছর ধরে নির্মিত হয়েছে। শেষ পর্যায়ে ব্যবহার করা হয়েছে গ্রিসের থাসোস দ্বীপ থেকে আনা উজ্জ্বল সাদা মার্বেল, যা সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি ভবনকে গরমে শীতল রাখে।

উজবেকিস্তান ও তুরস্কের ৩৫ জন দক্ষ কারিগর দেয়াল ও ছাদে সোনার পাত এবং সূক্ষ্ম অলংকরণের কাজ করেছেন। মসজিদের অভ্যন্তর প্রায় ৩০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায়ের সুবিধা দেয়, আর প্রাঙ্গণে অতিরিক্ত ৭০ হাজার মানুষ অংশ নিতে পারে। প্রধান নামাজের কক্ষটি স্তম্ভবিহীন এবং প্রশস্ত, যা নির্বিঘ্নে জামাতে নামাজের সুযোগ দেয়।

মসজিদের ভেতরে রয়েছে পদ্মফুল আকৃতির সোনা ও ক্রিস্টাল ঝাড়বাতি, প্রায় ৮ হাজার বর্গমিটার এলাকাজুড়ে গালিচায় সাদা লিলি ফুলের নকশা, আরবি ক্যালিগ্রাফি ও জ্যামিতিক অলংকরণ। সুউচ্চ মিনারগুলো প্রায় ৬৩ মিটার এবং কেন্দ্রীয় গম্বুজ ৪৩ মিটার উচ্চতায় আকাশ ছুঁয়েছে।

চার হেক্টরজুড়ে বিস্তৃত বাগান কমপ্লেক্সে রয়েছে প্রায় ২ হাজার গাছপালা, ৫০ প্রজাতির গোলাপ, দৃষ্টিনন্দন ফোয়ারা এবং মার্বেলের মণ্ডপ। সব মিলিয়ে, ‘প্রাইড অফ মুসলিমস’ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি আধুনিক ইসলামিক স্থাপত্য ও সংস্কৃতির এক অনন্য প্রতীক।

আরও

১০০ ফিট সড়ক দখলদারদের হাতে, কর্তৃপক্ষ কি নির্বিকার?

অন্যান্য

১০০ ফিট সড়ক দখলদারদের হাতে, কর্তৃপক্ষ কি নির্বিকার?

রাজধানীর ভাটারা থানার মাদানী অ্যাভিনিউয়ের ১০০ ফিট সড়ক। নামেই ১০০ ফিট, বাস্তবে কোথাও কোথাও যান চলাচলের জায়গা অবশিষ্ট মাত্...

২০২৬-১০-১৯ ১৫:১৭

ক্রীড়াঙ্গনে পরিবর্তনের মশাল জ্বালিয়েছে এবিজি স্পোর্টস সিটি

অন্যান্য

ক্রীড়াঙ্গনে পরিবর্তনের মশাল জ্বালিয়েছে এবিজি স্পোর্টস সিটি

দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের অন্যতম সংকট ছিল আধুনিক অবকাঠামোর অভাব। আন্তর্জাতিক মানের মাঠ, উন্নত প্রশিক্ষণসুবিধা, খেলোয়া...

২০২৬-১০-১৮ ১৭:০৫

চিকিৎসাসেবা থেকে শিক্ষা সহায়তা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর

অন্যান্য

চিকিৎসাসেবা থেকে শিক্ষা সহায়তা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর

১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে মানবসেবা ও জনকল্যাণের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। স্বাস্থ্...

২০২৬-১০-১৮ ১৪:৫৭

বসুন্ধরা গ্রুপের উপহারে ১০০ নারীর হাতে স্বাবলম্বিতার হাতিয়ার

অন্যান্য

বসুন্ধরা গ্রুপের উপহারে ১০০ নারীর হাতে স্বাবলম্বিতার হাতিয়ার

স্বামীকে হারানোর পর দুই সন্তানকে নিয়ে একাই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন রুমা। দীর্ঘ ১২ বছর ধরে নানা প্রতিকূলতার সঙ...

২০২৬-১০-১৮ ১৩:১৫

গাড়ির বাজার ও দুই আন্তর্জাতিক প্রদর্শনীতে মুখর আইসিসিবি

অন্যান্য

গাড়ির বাজার ও দুই আন্তর্জাতিক প্রদর্শনীতে মুখর আইসিসিবি

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) একই সময়ে চলছে তিনটি ভিন্ন খাতের প্রদর্শনী। নতুন ও ব্যবহৃত গাড়ি...

২০২৬-১০-১৮ ১৩:১৩

মেরিটাইম প্রদর্শনী আর গাড়ির বাজারে সরগরম রাজধানীর আইসিসিবি

অন্যান্য

মেরিটাইম প্রদর্শনী আর গাড়ির বাজারে সরগরম রাজধানীর আইসিসিবি

এক ছাদের নিচে সামুদ্রিক শিল্পের আধুনিক প্রযুক্তি ও নানা ধরনের যানবাহন দেখার সুযোগ ঘিরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন স...

২০২৬-১০-১৮ ১৩:১০