শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

চীনে টর্নেডো ও বন্যার তাণ্ডব; উদ্ধারকাজে নামার নির্দেশ শি জিনপিংয়ের

চীনে টর্নেডো ও বন্যার তাণ্ডব; উদ্ধারকাজে নামার নির্দেশ শি জিনপিংয়ের

চীনে ভয়াবহ ঝড়, টর্নেডো ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক শ মানুষ এবং হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। উদ্ধারকাজে সর্বোচ্চ শক্তি নিয়োগ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, মধ্য চীনের হুবেই প্রদেশে বজ্রঝড় ও প্রবল বাতাসে অন্তত ১১ জন নিহত এবং ৩৩১ জন আহত হয়েছেন। সোমবার রাতের এই ঝড়ে প্রায় ৪ হাজার ৮০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধসে পড়েছে আরও ২২টি। ঝড়ের আকস্মিকতা ও বাতাসের তীব্রতা ছিল অনেক বেশি।

অন্যদিকে দক্ষিণ চীনের গুয়াংসি অঞ্চলে টাইফুন মেসাকের প্রভাবে সৃষ্ট প্রবল বৃষ্টি ও বন্যায় অন্তত চারজন নিহত হয়েছেন। সেখান থেকে অন্তত ৫০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে এবং এখনো আটজন নিখোঁজ রয়েছেন। গুয়াংসির রাজধানী নাননিংয়ে বাঁধ ভেঙে যাওয়ার পর জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে একটি জলাধারের কংক্রিটের দেয়াল ভেঙে কাদা-পানি তীব্র বেগে বের হতে দেখা গেছে।

প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার এক বার্তায় জানান, উদ্ধারকর্মীদের ‘সবটুকু সামর্থ্য’ দিয়ে জরুরি তৎপরতা চালানো উচিত। লাইফ জ্যাকেট ও হেলমেট পরে উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন এবং দুর্গম এলাকায় ইনফ্ল্যাটেবল বোট বা হাওয়া ভরা নৌকা ব্যবহার করা হচ্ছে।

এছাড়া উত্তর-পশ্চিম চীনের গানসু প্রদেশে একটি গ্রামে আলাদা এক ভূমিধসের ঘটনায় ৩৩ জন আটকা পড়েন। তাদের মধ্যে ১৭ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি ১৬ জন এখনো মাটির নিচে চাপা পড়ে আছেন। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

চীনে বিশেষ করে গ্রীষ্মকালে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের কারণে এ ধরনের চরম আবহাওয়ার তীব্রতা ও পুনরাবৃত্তি ভবিষ্যতে আরও বাড়বে। গত মে মাসেও চীনের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিতে অন্তত ২২ জন নিহত হয়েছিলেন।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮