শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

চীনকে সঙ্গে নিয়ে হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা ইরানের

চীনকে সঙ্গে নিয়ে হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা ইরানের

হরমুজ প্রণালি পুনরায় চালুর পর এর ব্যবস্থাপনা থেকে বছরে ৪ হাজার কোটি ডলার আয় করার পরিকল্পনা করছে ইরান। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়, তেহরানের ধারণা, প্রণালিটির নিরাপত্তা এবং পরিবেশগত সেবা পরিচালনার দায়িত্বে থাকা দেশগুলো বছরে ৪ হাজার কোটি ডলারেরও বেশি আয় করতে পারবে।

এ লক্ষ্যে হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনায় তুরস্কের দারদানেলস প্রণালিতে কর ও প্রশাসনিক কাঠামোকে অনুসরণযোগ্য মডেল হিসেবে বিবেচনা করছে ইরান। একই সঙ্গে উপসাগরীয় কয়েকটি দেশ এবং চীনের কাছেও এ প্রস্তাব তুলে ধরা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরান চায়, আঞ্চলিক অন্যান্য দেশও প্রণালিটির নিরাপত্তা ও পরিচালনার দায়িত্ব এবং সম্ভাব্য আয় ভাগাভাগিতে অংশ নিক।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর তেহরান কার্যত হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেয়। সে সময় প্রণালি অতিক্রমের আগে ইরানের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়ে।

পরবর্তীতে জুনের মাঝামাঝি যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে হরমুজ প্রণালি আবার বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ওই সমঝোতা অনুযায়ী, আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুসরণ করে প্রণালিটির প্রশাসনিক কাঠামো নিয়ে ইরান ও ওমান আলোচনা করবে।

তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর কোনো ধরনের টোল বা ফি আরোপের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে উপসাগরীয় দেশগুলো সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে বলেন, ইরানকে কোনো অবস্থাতেই এ ধরনের টোল আরোপ করতে দেওয়া হবে না।

এর আগে মে মাসেও ইরানের সম্ভাব্য টোল আরোপের পরিকল্পনার খবর প্রকাশিত হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা নাকচ করে বলেছিলেন, আমরা কোনো টোল চাই না।

ট্রাম্প দাবি করেন, ইরানও শেষ পর্যন্ত হরমুজ প্রণালিতে টোল আরোপ না করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ভুয়া সংবাদমাধ্যমের উসকানিমূলক প্রতিবেদনের বিপরীতে ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে কোনো টোল, বীমা ব্যয় বা অন্য কোনো ধরনের অতিরিক্ত অর্থ আদায় করা হবে না।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮