মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

দেশের জন্য বিদেশের মাটিতে ঈদ কাটছে ৬৯ ফুটবলারের

দেশের জন্য বিদেশের মাটিতে ঈদ কাটছে ৬৯ ফুটবলারের

দেশজুড়ে যখন ঈদের আনন্দ, তখন দেশের শীর্ষ ফুটবলারদের ঈদ কাটছে প্রিয়জন থেকে দূরে, বিদেশের মাটিতে। জাতীয় পুরুষ দল এবং অনূর্ধ্ব-২০ পর্যায়ের ছেলে ও মেয়েদের দল মিলিয়ে মোট ৬৯ জন ফুটবলার এবার ঘরোয়া উৎসবের বদলে বেছে নিয়েছেন দেশের প্রতিনিধিত্ব করার চ্যালেঞ্জ।

বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দল আজ সকালেই ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছেছে। গতকাল ঈদের চাঁদ দেখার আগেই জামাল ভূঁইয়ারা দেশ ছাড়েন। তবে ভক্তদের জন্য বড় খবর হলো, লেস্টার সিটির তারকা হামজা চৌধুরী আগামীকাল রোববার সরাসরি ইংল্যান্ড থেকে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন। ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচের পর ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।

অন্যদিকে এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে অংশ নিতে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে ডানা মেলেছে নারী ফুটবলাররা। ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে করে যাওয়ার সময় তাদের ঈদের বড় অংশটি কেটেছে মাঝ আকাশেই। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে একই দিনে দেশ ছেড়েছে ছেলেদের অনূর্ধ্ব-২০ দলটিও।

দেশের হয়ে দায়িত্ব পালনের জন্য পরিবার-পরিজন ছেড়ে দেশের জন্য লড়ে যাওয়া এই ফুটবলারদের ত্যাগের প্রশংসা করছেন ক্রীড়াপ্রেমীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন ফুটবলাররা। উৎসবের দিনেও মাঠের খেলা তারা সাফল্যে রাঙাতে চান।

আরও

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

খেলাধুলা

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

বিশ্বকাপ শুরুর আগে শিরোপার রেসে ছিল অনেকেই। তালিকাটা ছোট হতে হতে অবশেষে দুইয়ে এসে ঠেকেছে। ৪৮ দল নিয়ে ইতিহাসের সবচেয়ে বড়...

২০২৬-০৭-১৯ ১৮:২৮

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭