শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে ফের চালু বিমানের ফ্লাইট

ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে ফের চালু বিমানের ফ্লাইট

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশনা ও সরকারের ইতিবাচক উদ্যোগের প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থগিত থাকা ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্মানিত যাত্রীদের চাহিদা এবং প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা বিবেচনায় নিয়ে আসন্ন হজ কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ১ জুলাই ২০২৬ থেকে এ রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে, যা প্রতি শনিবার ও মঙ্গলবার চলাচল করবে। ফ্লাইটগুলো ঢাকা থেকে সিলেট হয়ে ম্যানচেস্টার যাবে।

ফ্লাইটের সময়সূচি

ঢাকা থেকে ছাড়বে স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিট, সিলেট থেকে ছাড়বে দুপুর ১২টা ৫০ মিনিট, এবং ম্যানচেস্টার পৌঁছাবে স্থানীয় সময় সন্ধ্যা ১০টা ৫৫ মিনিট

ম্যানচেস্টার থেকে ছাড়বে স্থানীয় সময় রাত ৯টা, সিলেট পৌঁছাবে পরদিন সকাল ১১টা ৫০ মিনিট, এবং ঢাকা পৌঁছাবে দুপুর ১টা ৩০ মিনিট

উল্লেখ্য, যাত্রীসেবা ও অপারেশনাল স্থিতিশীলতা বজায় রাখা এবং সীমিত বহরের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে গত ১ মার্চ ২০২৬ থেকে এই রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।

সরকারের দূরদর্শী দিকনির্দেশনা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুট পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। এতে যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়সহ সংশ্লিষ্ট যাত্রীদের ভ্রমণ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

টিকেট বুকিং ও ফ্লাইট সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান সেলস সেন্টার, IATA অনুমোদিত ট্রাভেল এজেন্সি, বিমান কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমানের ওয়েবসাইটে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫