শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

এবারের বিশ্বকাপের বল চলবে চার্জে, বলটির দাম কত

এবারের বিশ্বকাপের বল চলবে চার্জে, বলটির দাম কত

প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। প্রযুক্তিগত উদ্ভাবনের কারণেও ফুটবল ইতিহাসে বিশেষ স্থান করে নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া এই বৈশ্বিক আসর।

এবারের বিশ্বকাপে অফিসিয়াল ম্যাচ বল ‘অ্যাডিডাস ট্রাইওন্ডা’ হবে একটি ব্যাটারিচালিত স্মার্ট বল, যা ম্যাচ পরিচালনায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবস্থাকে আরও নির্ভুল করতে সাহায্য করবে।

ক্রীড়া সামগ্রী তৈরির প্রতিষ্ঠান অ্যাডিডাসের এই বলে রয়েছে ৫০০ হার্টজ গতির একটি উন্নত মোশন সেন্সর, যা বলের প্রতিটি স্পর্শ, গতিপথ ও নড়াচড়া তাৎক্ষণিকভাবে শনাক্ত করে ভিএআর সিস্টেমে তথ্য পাঠাবে। এর মাধ্যমে অফসাইড, হ্যান্ডবলসহ বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত আরও দ্রুত ও নির্ভুলভাবে নেওয়া সম্ভব হবে।

অ্যাডিডাস জানিয়েছে, বলটির সেন্সর সচল রাখতে ম্যাচের আগে বিশেষ চার্জিং স্টেশনে বলগুলো চার্জ করা হবে। একবার পূর্ণ চার্জে বলটি টানা প্রায় ছয় ঘণ্টা সক্রিয়ভাবে ব্যবহার করা যাবে। মাঠের বাইরে গেলে সেন্সর স্বয়ংক্রিয়ভাবে ‘হাইবারনেশন মোডে (নিষ্ক্রিয় অবস্থা)’ চলে যায়, ফলে ব্যাটারির স্থায়িত্ব কয়েক দিন পর্যন্ত বজায় থাকে।

‘অ্যাডিডাস ট্রাইওন্ডা’ বলে প্রযুক্তির পাশাপাশি নকশাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। লাল, সবুজ ও নীল রঙের সমন্বয়ে তৈরি বলটিতে কানাডার ম্যাপল লিফ, মেক্সিকোর ঈগল এবং যুক্তরাষ্ট্রের তারকা চিহ্নের প্রতীকী ব্যবহার রয়েছে। ‘তিন তরঙ্গ’ বা ‘থ্রি ওয়েভস’ ধারণা থেকেই এসেছে ‘ট্রাইওন্ডা’ নামটি।

বাজারেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে এই বিশ্বকাপ বলটি। অ্যাডিডাস ট্রাইওন্ডা চারটি সংস্করণে পাওয়া যাবে—প্রো, কম্পিটিশন, লীগ ও ক্লাব। এর মধ্যে ‘প্রো’ সংস্করণটি বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল, যেখানে সংযুক্ত সেন্সর প্রযুক্তি এবং ফিফা কোয়ালিটি প্রো সার্টিফিকেশন রয়েছে।

সংস্করণভেদে বলটির দাম প্রায় ২৫ থেকে ১৭০ মার্কিন ডলারের মধ্যে নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ প্রযুক্তিসম্পন্ন প্রো সংস্করণের মূল্য ১৫০ থেকে ১৭০ ডলার। আর সাধারণ ব্যবহারকারীদের জন্য লীগ ও ক্লাব সংস্করণের দাম ২৫ থেকে ৬০ ডলারের মধ্যে।

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭