বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

অন্যান্য

ঈদের দিন কোন এলাকায় কখন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া অধিদপ্তর

ঈদের দিন কোন এলাকায় কখন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া অধিদপ্তর

পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার (২৮ মে) দেশের আবহাওয়া মূলত স্বস্তিদায়ক থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, ঈদের দিন রাজধানীসহ দেশের কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা দীর্ঘস্থায়ী হবে না।

বরং স্বল্প সময়ের বৃষ্টি শেষে দ্রুত আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ঈদের নামাজ, কোরবানি ও পারিবারিক আয়োজন বড় ধরনের আবহাওয়া দুর্ভোগ ছাড়াই সম্পন্ন হতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ঈদের দিন ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাত হতে পারে। তবে সারা দেশে একযোগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

দেশের পশ্চিমাঞ্চল—বিশেষ করে রাজশাহী বা খুলনা অঞ্চল থেকে বৃষ্টি শুরু হতে পারে। কোথাও বৃষ্টি শুরু হলে তা ৩০ মিনিট থেকে সর্বোচ্চ ১ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এরপর আকাশ আবার মেঘমুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকায় ঈদের দিন সকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে এই বৃষ্টি স্বল্প সময়ের হতে পারে এবং এর সঙ্গে দমকা বা ঝোড়ো হাওয়া ও বজ্রপাত থাকতে পারে বলে তিনি জানান।

ঈদের পরের দিন থেকে বৃষ্টিপাতের পরিধি আরো বাড়তে পারে উল্লেখ করে এই আবহাওয়াবিদ জানান, খুলনা বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা তুলনামূলক কম থাকতে পারে, তবে দেশের অন্য বিভাগগুলোর বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হতে পারে। আগামী ৩ বা ৪ জুন পর্যন্ত যে বৃষ্টি হবে, তা মূলত স্বল্পস্থায়ী হবে এবং বেশির ভাগ ক্ষেত্রেই ৩০ থেকে ৪০ মিনিটের বেশি স্থায়ী হবে না। তবে ৪ তারিখের পর থেকে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন আসতে পারে এবং তখন দীর্ঘ সময় ধরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে গরমের পরিস্থিতি নিয়েও স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানায়, তাপমাত্রা খুব বেশি বাড়বে না। কোথাও কোথাও ভ্যাপসা গরম অনুভূত হতে পারে, তবে বর্তমান তাপমাত্রার কাছাকাছিই আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। ফলে ঈদের দিন অতিরিক্ত দাবদাহের শঙ্কা আপাতত নেই।

 


 

আরও

৫০ শতাংশ পেনশন সমর্পণকারীদের অর্থ ফেরতের দাবি

অন্যান্য

৫০ শতাংশ পেনশন সমর্পণকারীদের অর্থ ফেরতের দাবি

সমর্পণ করা ৫০ শতাংশ পেনশনের অর্থ ফেরত দেওয়া এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে ‘৫০% পেন...

২০২৬-০৮-৩১ ১৪:৪৮

বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টার মধ্যে ছিনতাইকারী আটক

অন্যান্য

বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টার মধ্যে ছিনতাইকারী আটক

বাংলাদেশের ‘মিনি সিঙ্গাপুর’খ্যাত বসুন্ধরা আবাসিক এলাকা। পরিকল্পিত এই আবাসিক এলাকায় নিরাপত্তাব্যবস্থাও বেশ কড়াকড়ি। সার্বক...

২০২৬-০৮-৩০ ২২:১০

মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান

অন্যান্য

মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান

বিশেষ শিশুদের জীবনমান উন্নয়ন এবং অটিজম বিষয়ে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্...

২০২৬-০৮-৩০ ২১:৪০

বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬ এর জমকালো সমাপনী

অন্যান্য

বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬ এর জমকালো সমাপনী

রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে বিশ্বের ১৪৪ নম্বর র‍্যাঙ্কিং মিশরের জিয়াদ ইব্রাহিম এবং বিশ্বের ১৬৪ নম্বর র‍্যাঙ্কিং শ্...

২০২৬-০৮-২৮ ২১:১২

জলসিঁড়ি প্রকল্প ঘিরে রূপগঞ্জে উত্তেজনা, ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ নয়

অন্যান্য

জলসিঁড়ি প্রকল্প ঘিরে রূপগঞ্জে উত্তেজনা, ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ নয়

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ও রূপগঞ্জ ইউনিয়নের কৃষিজমি ও বসতভিটা রক্ষার দাবিতে রাজধানীতে মানববন্ধন ও সংবাদ সম...

২০২৬-০৮-২৮ ২১:০৭

পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা জোটে বাংলাদেশ, কী হবে ভারতের সঙ্গে সম্পর্ক?

অন্যান্য

পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা জোটে বাংলাদেশ, কী হবে ভারতের সঙ্গে সম্পর্ক?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি ‘মক্কা চুক্তি’ বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতু...

২০২৬-০৮-২৭ ১২:৫৫