শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

অন্যান্য

ঈদুল ফিতরের সুন্নাহ সমূহ

ঈদুল ফিতরের সুন্নাহ সমূহ

দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও রমজানের ত্যাগ তিতিক্ষার পর মুসলিম উম্মাহর ঘরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ধর্মীয় পরিভাষায় এই দিনটিকে ‘ইয়াওমুল জায়েজ’বা পুরস্কারের দিবস হিসেবে অভিহিত করা হয়। ঈদের আনন্দকে পূর্ণতা দিতে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করা অত্যন্ত জরুরি। নিচে ঈদুল ফিতরের প্রধান ১০টি সুন্নাহ আমল তুলে ধরা হলো।

১. সাদাকাতুল ফিতর আদায়
ঈদের আনন্দ গরিব ও দুস্থদের সাথে ভাগ করে নিতে ঈদের নামাজের পূর্বেই সাদকাতুল ফিতর আদায় করা ফরজ। এটি ঈদের অন্যতম প্রথম সুন্নাহ আমল। যাতে করে দরিদ্ররাও ঈদের আনন্দে শরিক হতে পারে।

২. ঈদের সালাত কিছুটা বিলম্বে পড়া
ঈদুল ফিতরের নামাজ কিছুটা বিলম্বে পড়া সুন্নত। যাতে করে মুসল্লিরা ধীরস্থিরভাবে সাদকাতুল ফিতর আদায় করার সময় পান। অন্যদিকে, ঈদুল আজহার নামাজ আগে পড়া সুন্নত, যাতে কোরবানির কাজ দ্রুত শুরু করা যায়।

৩. ঈদের চাঁদ দেখার পর থেকে তাকবির দেওয়া
ঈদের আগের দিন মাগরিবের পর থেকে ঈদের নামাজ শেষ হওয়া পর্যন্ত উচ্চস্বরে তাকবির পাঠ করা সুন্নত। তাকবিরটি হলো- ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।’

৪. ঈদের দিন সকালে গোসল করা
ঈদের দিন সকালে উত্তমরূপে গোসল করা সুন্নত। রাসুলুল্লাহ (সা.) ঈদের দিন সকালে গোসল করতেন। এটি ঈদের নামাজের প্রস্তুতি হিসেবেও পরিচ্ছন্নতা নিশ্চিত করে।

৫. সুন্দর পোশাক পরিধান করা 
ঈদের দিন নিজের কাছে থাকা সবচেয়ে সুন্দর পোশাকপরিধান করা সুন্নত। তবে নতুন পোশাক পরার চেয়ে পরিষ্কার ও উত্তম পোশাক পরাই আসল কথা। এটি আনন্দের একটি বহিঃপ্রকাশ।

৬. আতর বা সুগন্ধি ব্যবহার করা
ঈদের দিন পুরুষদের জন্য আতর বা সুগন্ধি ব্যবহার করা সুন্নত। এটি জামাতে যাওয়ার পূর্বে সুঘ্রাণ ছড়ায় এবং রাসূলুল্লাহ (সা.) সুগন্ধি পছন্দ করতেন।

৭. মিষ্টি জাতীয় খাবার খেয়ে ঈদগাহে যাওয়া
ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় খাবার খেয়ে যাওয়া সুন্নত। রাসুলুল্লাহ (সা.) সাধারণত খেজুর খেয়ে ঈদগাহে যেতেন।

৮. ঈদগাহে যাওয়া ও আসার রাস্তা পরিবর্তন করা
ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া এবং ফেরার সময় অন্য রাস্তা দিয়ে আসা সুন্নত। এটি বেশি সংখ্যক মানুষকে শুভেচ্ছা জানানো এবং রাসূলুল্লাহ (সা.) এর অনুকরণ।

৯. নিরাপদ ব্যবস্থাপনা থাকলে নারী-শিশুদের অংশগ্রহণ
যদি ঈদগাহে নিরাপদ ও আলাদা পর্দা ব্যবস্থাপনা থাকে, তবে নারী-শিশুদেরও ঈদের জামাতে অংশ নেওয়া সুন্নত। যাতে করে তারাও ঈদের আনন্দ ও দোয়ায় শরিক হতে পারে।

১০. ঈদের খুতবা শোনা ও শুভেচ্ছা বিনিময়
ঈদের নামাজের পর মনোযোগ সহকারে খুতবা শোনা সুন্নত। খুতবা চলাকালীন কথা বলা বা চলাফেরা করা নিষিদ্ধ। নামাজ শেষে একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। শুভেচ্ছা স্বরূপ বলা যেতে পারে— ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’।

ঈদের আনন্দ কেবল খাওয়া-দাওয়া আর আনন্দ-উল্লাসে নয়, বরং রাসূলুল্লাহ (সা.) এর সুন্নাহ আমলের মাধ্যমে ঈদের এই আনন্দকে প্রকৃত অর্থেই সার্থক করে তোলা সম্ভব।

আরও

ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

অন্যান্য

ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সক্ষমতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম। ওয়ে...

২০২৬-১০-১৯ ১৬:৪০

১০০ ফিট সড়ক দখলদারদের হাতে, কর্তৃপক্ষ কি নির্বিকার?

অন্যান্য

১০০ ফিট সড়ক দখলদারদের হাতে, কর্তৃপক্ষ কি নির্বিকার?

রাজধানীর ভাটারা থানার মাদানী অ্যাভিনিউয়ের ১০০ ফিট সড়ক। নামেই ১০০ ফিট, বাস্তবে কোথাও কোথাও যান চলাচলের জায়গা অবশিষ্ট মাত্...

২০২৬-১০-১৯ ১৫:১৭

ক্রীড়াঙ্গনে পরিবর্তনের মশাল জ্বালিয়েছে এবিজি স্পোর্টস সিটি

অন্যান্য

ক্রীড়াঙ্গনে পরিবর্তনের মশাল জ্বালিয়েছে এবিজি স্পোর্টস সিটি

দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের অন্যতম সংকট ছিল আধুনিক অবকাঠামোর অভাব। আন্তর্জাতিক মানের মাঠ, উন্নত প্রশিক্ষণসুবিধা, খেলোয়া...

২০২৬-১০-১৮ ১৭:০৫

চিকিৎসাসেবা থেকে শিক্ষা সহায়তা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর

অন্যান্য

চিকিৎসাসেবা থেকে শিক্ষা সহায়তা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর

১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে মানবসেবা ও জনকল্যাণের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। স্বাস্থ্...

২০২৬-১০-১৮ ১৪:৫৭

বসুন্ধরা গ্রুপের উপহারে ১০০ নারীর হাতে স্বাবলম্বিতার হাতিয়ার

অন্যান্য

বসুন্ধরা গ্রুপের উপহারে ১০০ নারীর হাতে স্বাবলম্বিতার হাতিয়ার

স্বামীকে হারানোর পর দুই সন্তানকে নিয়ে একাই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন রুমা। দীর্ঘ ১২ বছর ধরে নানা প্রতিকূলতার সঙ...

২০২৬-১০-১৮ ১৩:১৫

গাড়ির বাজার ও দুই আন্তর্জাতিক প্রদর্শনীতে মুখর আইসিসিবি

অন্যান্য

গাড়ির বাজার ও দুই আন্তর্জাতিক প্রদর্শনীতে মুখর আইসিসিবি

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) একই সময়ে চলছে তিনটি ভিন্ন খাতের প্রদর্শনী। নতুন ও ব্যবহৃত গাড়ি...

২০২৬-১০-১৮ ১৩:১৩