বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

বিনোদন

এফডিসিতে কোরবানি দেওয়া নিয়ে যা বললেন পরীমণি

এফডিসিতে কোরবানি দেওয়া নিয়ে যা বললেন পরীমণি

দীর্ঘদিন ধরে অসচ্ছল সহশিল্পীদের মুখে আনন্দের হাসি ফোটাতে এফডিসিতে কোরবানি দিতেন আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি। সাম্প্রতিক বছরগুলোতে তা আর চোখে পড়ে না।

এবারও এফডিসিতে কোরবানি দেবেন না এই অভিনেত্রী। তবে পরী চান, তিনি সশরীরে উপস্থিত না থাকলেও এফডিসির অসচ্ছল সহশিল্পীদের ঈদ যেন উৎসবমুখর কাটে।

পরীমণির কথায়, ‘আমি চাই এফডিসিতেও কোরবানিটা হোক। আমি ২০১৬ সাল থেকে সবসময় কোরবানিটা এফডিসির সাথে করেছি। এই বছর নিয়ে চার বছর হবে হয়তো আমি এফডিসিতে কোরবানি দিচ্ছি না। এর নানা কারণ আছে সেগুলো এখন ক্লিয়ার।

তবে আমি চাই এফডিসিতেও কোরবানিটা হোক। আমার সহশিল্পীরা যারা আছেন, যাদেরকে আপনারা দুস্থ বলে গণ্য করেন আমি চাই তাদেরও কোরবানিটা উৎসবমুখর হোক। আমি থাকি আর না থাকি।’

দীর্ঘদিন পর এফডিসি ছেড়ে নিজের গ্রামে গিয়ে কোরবানি দেওয়ার পেছনে প্রয়াত নানার ইচ্ছার কথা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘যেহেতু আমার নানু ভাই নেই, নানু ভাই চলে গেছেন। নানু ভাই সবসময় চাইতেন আমি বাড়ি গিয়ে ঈদটা করি, কোরবানি সবার সাথে আমি ভাগ করি। আমি নিজের হাতে সবাইকে কোরবানির মাংসটা বিলিয়ে দিই। প্রায় আট-নয় বছর আমি বাড়িতে যাইনি শুধু এফডিসির জন্য। আমার মনে হয় এফডিসির দায়িত্বটা অন্য কেউ নিয়ে নিয়েছিল বলেই আমি আসলে ওই দায়িত্বটা হ্যান্ডওভার করে দিতে পেরেছি। তারপর থেকে আমি বাড়ি যাওয়া শুরু করেছি।’

সবশেষে পরীমণি বলেন, ‘আমি জানি না কতটুকু কোনটা কীভাবে করতে পারছি, কিন্তু আমি চেষ্টা করছি ঈদটাকে উৎসবমুখর করার। ঈদ যেহেতু আনন্দ এবং খুশি বয়ে আনে, আমি চাই সবার মুখে হাসিটা থাকুক এবং অন্তরে সেই খুশিটুকু থাকুক। আর কিছু চাওয়া নেই।’

আরও

বাড়ছে সিডি-ভিনাইল বিক্রি, অতীতে ফিরছে শ্রোতারা?

বিনোদন

বাড়ছে সিডি-ভিনাইল বিক্রি, অতীতে ফিরছে শ্রোতারা?

শ্রোতারা যেন আবার অতীতেই ফিরে যেতে চাইছেন! বিশ্বের অন্যতম শীর্ষ মিউজিক ডেটা ট্র্যাকিং প্রতিষ্ঠান ‘লুমিনেট’-এর ২০২৬ সালের...

২০২৬-০৭-১৯ ১৮:২৫

বিশ্বকাপ ফাইনাল : আর্জেন্টিনার জয় চাইছেন তারকারাও

বিনোদন

বিশ্বকাপ ফাইনাল : আর্জেন্টিনার জয় চাইছেন তারকারাও

বহুল আকাঙ্ক্ষিত ফাইনালের মধ্য দিয়ে আজ সমাপ্তি ঘটবে ফিফা বিশ্বকাপের চলতি আসরের। আর ফাইনালে মুখোমুখি ফুটবলের পরাশক্তি আর্জ...

২০২৬-০৭-১৯ ১৮:২২

ওটিটিতে আসছে ‘রকস্টার’, দেখা যাবে ঘরে বসেই

বিনোদন

ওটিটিতে আসছে ‘রকস্টার’, দেখা যাবে ঘরে বসেই

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে আজমান রুশোর ‘রকস্টার’। ছবিতে প্রথমবারের মতো সংগীতশিল্পী চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। বিপুল আ...

২০২৬-০৭-১৬ ১৪:০৫