রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

এখনো শেষ হয়নি লড়াই, বিশ্বাস রাখছেন শরীফুল

এখনো শেষ হয়নি লড়াই, বিশ্বাস রাখছেন শরীফুল

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অপ্রত্যাশিত হারের পর সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২২১ রানে গুটিয়ে যাওয়ায় ব্যাটিং ব্যর্থতাই বড় হয়ে দেখা দিয়েছে। তবে বল হাতে উজ্জ্বল ছিলেন শরীফুল ইসলাম, যিনি দ্বিতীয় ওয়ানডের আগে আত্মবিশ্বাসী কণ্ঠেই কথা বললেন।

প্রথম ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে পড়া দলের সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। দ্বিতীয় ম্যাচে হার মানেই সিরিজ হাতছাড়া। তবে এমন পরিস্থিতিতেও আশাবাদী শরীফুল। তিনি বলেন, ‘মাত্র একটা ম্যাচ গেছে, এখনো দুইটা ম্যাচ আছে। আমাদের আত্মবিশ্বাস আছে যে আমরা সিরিজে ফিরতে পারব। প্রথম ম্যাচে আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারিনি। সেরা ক্রিকেট খেলতে পারলে আমরা ইনশাআল্লাহ সিরিজে ফিরতে পারব এবং সিরিজ জিতব।’

প্রথম ম্যাচে বোলাররা প্রতিপক্ষকে নিয়ন্ত্রণে রাখলেও ব্যাটারদের ব্যর্থতায় জয় হাতছাড়া হয়। এ নিয়ে আক্ষেপ আছে কি না- এমন প্রশ্নে দলগত দৃষ্টিভঙ্গির কথাই তুলে ধরেন শরীফুল। তিনি বলেন, ‘আসলে আক্ষেপের কিছু নেই। আমরা হেরে গেলে সবারই খারাপ লাগে। আমরা আরও ভালো বোলিং করলে হয়তো ব্যাটারদের জন্য কাজটা সহজ হতো। আশা করি পরের ম্যাচে ব্যাটাররা ভালো করবে, আমরাও তাদের সহযোগিতা করব। দলগতভাবেই আমরা ম্যাচ জিততে চাই।’

প্রথম ওয়ানডেতে শুরুতে একাদশে না থাকলেও শেষ মুহূর্তে সুযোগ পান শরীফুল, ইনজুরিতে ছিটকে যান মুস্তাফিজুর রহমান। সেই অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘টসের ঠিক আগে আমাকে জানানো হয় আমি খেলব। আমি প্রস্তুতই ছিলাম। আলহামদুলিল্লাহ, সুযোগ পেয়েছি এবং খেলতে পেরেছি।’

তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার মিরপুরে।

প্রথম ম্যাচের হতাশা পেছনে ফেলে এখন ঘুরে দাঁড়ানোর লক্ষ্যই বাংলাদেশের সামনে। শরীফুলের কণ্ঠে যে আত্মবিশ্বাস শোনা গেছে, সেটি মাঠে প্রতিফলিত হলে সিরিজে ফেরার আশা এখনও জাগ্রত থাকবে।

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭