শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

এলজিইডি-ক্রিলিকের লেসন লার্নড এবং বেস্ট প্র্যাকটিস ভিডিও ডকুমেন্টেশন তৈরি বিষয়ক ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

এলজিইডি-ক্রিলিকের লেসন লার্নড এবং বেস্ট প্র্যাকটিস ভিডিও ডকুমেন্টেশন তৈরি বিষয়ক ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট (ক্রিম্প) এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত লেসন লার্নড এবং বেস্ট প্র্যাকটিস ভিডিও ডকুমেন্টেশন তৈরি বিষয়ক ইনসেপশন ২৩ এপ্রিল বৃহষ্পতিবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিক এর পরিচালক মো. আজহারুল ইসলাম। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। এসময় তিনি বলেন, এই কাজের মাধ্যমে শুধু কিছু ভিডিও বা প্রিন্ট ম্যাটেরিয়াল তৈরি হবে না বরং একটি সুসংগঠিত জ্ঞানভিত্তিক উপস্থাপন তৈরি হবে, যা ভবিষ্যৎ এলজিইডি প্রকল্পের জন্য রেপ্লিকেবল মডেল হিসেবে কাজ করবে। এসব ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অংশীজনদের জন্য মূল্যবান রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবে।

কর্মশালায় অ্যাসাইনমেন্টের জন্য নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান অরণি অ্যাডভার্টাইজিং লিঃ এর টিম লিডার পংকজ পালিত, প্লানিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার দিদারুল আলম ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্লায়েন্ট সার্ভিস নাফিস মোহম্মদ তাদের বক্তব্য পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন।

কর্মশালায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন, কাজী সাইফুল কবীর, মো. ওয়াহিদুজ্জামান, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আহসান হাবীব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিসুল ওহাব খান, মো. আখতার হোসেন ও বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী এবং ক্রিম্প-ক্রিলিকের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী মো. লতিফ হোসেন ও নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল ও ক্রিলিকের বিশেষজ্ঞ পরামর্শক মো. আব্দুল নূর, মো. শহিদুল ইসলাম, মো. সাদেকুর রহমান ভূইয়া, মো. মাসুদুর রহমান ও সৈয়দ মাহবুব আহসান উপস্থিত ছিলেন। 

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫