শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

এমএলএসে দ্রুততম গোল-অ্যাসিস্টের সেঞ্চুরি করলেন মেসি

এমএলএসে দ্রুততম গোল-অ্যাসিস্টের সেঞ্চুরি করলেন মেসি

ঘরের মাঠে অবিশ্বাস্যভাবে হারের হতাশা ছাপিয়ে প্রতিপক্ষ টরন্টো এফসির মাঠে বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। যেখানে মেসি গোল করলেন এবং করালেন সতীর্থকে দিয়ে। ৮১ মিনিট পর্যন্ত ৪-০ গোলে এগিয়ে থাকার পর মেসি-সুয়ারেজরা ২ গোল হজম করেন। জয় নিশ্চিতের পথে আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) ১০০টি দ্রুততম গোল-অ্যাসিস্টের রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা।

মাত্র ৬৪ ম্যাচে শততম গোলে অবদান রাখার কীর্তি নিজের দখলে নিয়েছেন মেসি। এর আগে একই সেঞ্চুরি পূর্ণ করতে সেবাস্তিয়ান গিওভিঙ্কোর আরও ৩১টি ম্যাচ বেশি খেলতে হয়েছিল। ইউরোপ ছেড়ে ২০২৩ সালের মাঝামাঝিতে মার্কিন সকারে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৫৯ গোল এবং ৪১টি অ্যাসিস্ট করলেন মেসি। এর আগে দক্ষিণ ফ্লোরিডার ক্লাবটিকে একাধিক মেজর ট্রফি জয়ে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

টরন্টো এফসি’র বিপক্ষে মায়ামি প্রথম লিড নেয় ৪৪ মিনিটে, রদ্রিগো ডি পলের ফ্রি-কিক প্রতিপক্ষের রক্ষণ থেকে ফেরার পর ভলিতে দ্বিতীয় চেষ্টায় জালে জড়িয়েছেন। এর ১২ মিনিট পর বক্সে মেসির পাস পেয়ে লিড দ্বিগুণ করেন লুইস সুয়ারেজ। মেসির সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ৬৮ মিনিটে আরও ব্যবধান বাড়ান মায়ামির লেফট-ব্যাক সার্জিও রেগুইলন। প্রতিপক্ষকে সুযোগ না দিয়ে ৭৫ মিনিটে মেসি স্কোরলাইন ৪-০ করেন। প্রতিপক্ষের কয়েকজনকে এড়িয়ে ডি পলকে বল দিয়ে ফিরতি পাসে পেনাল্টি স্পট থেকে বাঁ পায়ের শটে জাল কাঁপান আর্জেন্টাইন অধিনায়ক।

মেসি অবশ্য ৮০ মিনিটে আরেকটি গোল পাওয়ার কাছাকাছি ছিলেন, তবে টরন্টো গোলরক্ষক কোনাকুনি ঝাঁপিয়ে সেটি ফেরান। স্বাগতিক টরন্টো ভিন্ন কিছুর আভাস দিয়ে ৮২ ও ৯০ মিনিটে গোল করে ব্যবধান (৪-২) কমায়। দুটি গোলই করেছেন এমিলিও আরিস্তিজাবাল। যদিও এরপর আর নাটকীয় কিছু ঘটেনি। ফলে মায়ামি জয় নিয়ে মাঠ ছাড়ে।

এই জয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সের টেবিলে দুইয়ে উঠে গেল মায়ামি। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২২। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ন্যাশভিলে এফসি শীর্ষে রয়েছে।

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭