রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

লিওনেল মেসির পাসপোর্ট নম্বর কত? সাধারণের কাছে এই তথ্য এত দিন গোপন থাকলেও এখন থেকে আর না–ও থাকতে পারে।

মঙ্গলবার আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের আগে আর্জেন্টিনা দলের প্রত্যেক খেলোয়াড়ের পাসপোর্টের তথ্য ফাঁস হয়ে গেছে—যার মধ্যে লিওনেল মেসিও রয়েছেন। গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অফিশিয়াল টিম শিটে তালিকাভুক্ত পাসপোর্ট নম্বরগুলো গণমাধ্যম ও জনসাধারণের কাছে পাঠানোর আগে ঝাপসা করে দেওয়ার কথা ছিল; কিন্তু আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে সেগুলো কোনো রকম সম্পাদনা ছাড়াই বিতরণ করা হয়।

৮৮ হাজার দর্শকে ঠাসা ম্যাচটা আর্জেন্টিনা জিতেছে ৩-০ গোলে। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফিরে মেসি দ্বিতীয়ার্ধে মাঠে নামার মাত্র দুই মিনিটের মধ্যে গোল করেন।

মেসির থ্রু থেকে বল পাওয়ার পর লাওতারো মার্তিনেজকে পেনাল্টি বক্সে ফেলে দেওয়া হলে ফাউলের বাঁশি বাজান রেফারি। ঠান্ডা মাথায় পেনাল্টি থেকে গোল করে মেসি গড়েন আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বয়সে পেনাল্টিতে গোল দেওয়ার নতুন রেকর্ড। এর আগে ১৯৫৭ সাল থেকে এই রেকর্ড ধরে রেখেছিলেন আনহেল লাব্রুনা।

আগামীকাল থেকে পর্দা উঠছে ফিফা বিশ্বকাপের। আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসিদের বিশ্বকাপ অভিযান।

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭