শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

ফুটপাত দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান : বনানীতে ডিএমপির উচ্ছেদ অভিযান শুরু

ফুটপাত দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান : বনানীতে ডিএমপির উচ্ছেদ অভিযান শুরু

রাজধানীর বনানী এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১ এপ্রিল) বেলা ১১টা থেকে ট্রাফিক গুলশান বিভাগের উদ্যোগে এ অভিযান শুরু হয়েছে। ডিএমপি কমিশনারের সাম্প্রতিক গণবিজ্ঞপ্তির আলোকে এই অভিযান পরিচালিত হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনানী-কাকলী অংশের সড়ক এবং ফুটপাতের পাশে থাকা অনেক প্রতিষ্ঠান ও দোকান নিজস্ব সীমানার বাইরে অবৈধভাবে ফুটপাত ও সড়কে কার্যক্রম সম্প্রসারণ করছে। এর ফলে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। একইসাথে ফুটপাত দখল করে খাবারের হোটেলের রান্নার সরঞ্জাম, গ্রিল মেশিন, আসবাবপত্রের দোকানের পণ্য এবং বিভিন্ন ওয়ার্কশপের যন্ত্রপাতিও রাখা হয়েছে। যা সরিয়ে দিতেই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। 

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা সম্পূর্ণ অবৈধ। এ ধরনের কার্যক্রমের কারণে শুধু পথচারীদের ভোগান্তিই নয়, সড়কের স্বাভাবিক যান চলাচলও ব্যাহত হয়। তাই আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযানে অংশ নেওয়া ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জিয়াউর রহমান বলেন, ফুটপাত দখলমুক্ত করতে আমরা এই অভিযান পরিচালনা করছি। সঙ্গে ডিএমপির একজন স্পেশাল ম্যাজিস্ট্রেট এবং সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটও রয়েছেন। 

এসময় ট্রাফিক গুলশান বিভাগের পুলিশ কমিশনার (ডিসি) মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। 

এদিকে ডিএমপি সূত্র জানা গেছে, আগামী কয়েকদিন রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক এবং ফুটপাত দখলমুক্ত করতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫