শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

অন্যান্য

গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ, শীর্ষে নরওয়ে

গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ, শীর্ষে নরওয়ে

বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে জানিয়েছে Reporters Without Borders (আরএসএফ)। সংস্থাটির ২০২৬ সালের সূচকে বাংলাদেশ তিন ধাপ পিছিয়ে ১৫২তম স্থানে নেমেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশিত ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স’-এ ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম, যা গত বছর ছিল ১৪৯। স্কোরের ভিত্তিতে বাংলাদেশকে এবার ‘খুবই গুরুতর’ পরিস্থিতির দেশের তালিকায় রাখা হয়েছে।

তবে সূচকে অবনতি হলেও প্রতিবেশী দেশ India ও Pakistan-এর তুলনায় বাংলাদেশ কিছুটা এগিয়ে রয়েছে। পাকিস্তানের চেয়ে ১ ধাপ এবং ভারতের চেয়ে ৫ ধাপ ভালো অবস্থানে আছে বাংলাদেশ। অন্যদিকে Nepal, Sri Lanka ও Bhutan বাংলাদেশের চেয়ে যথাক্রমে ৬৫, ১৮ ও ২ ধাপ এগিয়ে রয়েছে।

সূচকে শীর্ষে রয়েছে Norway। এছাড়া Netherlands ও Estonia দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে France রয়েছে ২৫তম এবং United States ৬৪তম অবস্থানে।

আরএসএফ জানিয়েছে, ২০০২ সালে সূচক চালুর পর এবারই প্রথম বিশ্বের অর্ধেকের বেশি দেশ ‘কঠিন’ বা ‘খুব গুরুতর’ পরিস্থিতিতে রয়েছে, যা বৈশ্বিকভাবে সাংবাদিকতার ওপর বাড়তে থাকা চাপের ইঙ্গিত দেয়।

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব ইউরোপ ও মধ্যপ্রাচ্য অঞ্চল সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তালিকার নিচের দিকে রয়েছে Russia ও Iran।

এছাড়া যুদ্ধ, তথ্যপ্রাপ্তিতে বাধা এবং সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতা হ্রাসের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। গাজা, পশ্চিম তীর ও লেবাননে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।

আরএসএফের সম্পাদকীয় পরিচালক অ্যান বোকার্দে বলেন, কর্তৃত্ববাদী রাষ্ট্র, দুর্বল রাজনৈতিক নেতৃত্ব, অর্থনৈতিক স্বার্থগোষ্ঠী এবং অনিয়ন্ত্রিত অনলাইন প্ল্যাটফর্ম—এসবই গণমাধ্যমের স্বাধীনতা হ্রাসের মূল কারণ। তিনি পরিস্থিতি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানান।

সূত্র: আরএসএফ ও আল জাজিরা

আরও

৫০ শতাংশ পেনশন সমর্পণকারীদের অর্থ ফেরতের দাবি

অন্যান্য

৫০ শতাংশ পেনশন সমর্পণকারীদের অর্থ ফেরতের দাবি

সমর্পণ করা ৫০ শতাংশ পেনশনের অর্থ ফেরত দেওয়া এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে ‘৫০% পেন...

২০২৬-০৮-৩১ ১৪:৪৮

বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টার মধ্যে ছিনতাইকারী আটক

অন্যান্য

বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টার মধ্যে ছিনতাইকারী আটক

বাংলাদেশের ‘মিনি সিঙ্গাপুর’খ্যাত বসুন্ধরা আবাসিক এলাকা। পরিকল্পিত এই আবাসিক এলাকায় নিরাপত্তাব্যবস্থাও বেশ কড়াকড়ি। সার্বক...

২০২৬-০৮-৩০ ২২:১০

মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান

অন্যান্য

মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান

বিশেষ শিশুদের জীবনমান উন্নয়ন এবং অটিজম বিষয়ে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্...

২০২৬-০৮-৩০ ২১:৪০

বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬ এর জমকালো সমাপনী

অন্যান্য

বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬ এর জমকালো সমাপনী

রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে বিশ্বের ১৪৪ নম্বর র‍্যাঙ্কিং মিশরের জিয়াদ ইব্রাহিম এবং বিশ্বের ১৬৪ নম্বর র‍্যাঙ্কিং শ্...

২০২৬-০৮-২৮ ২১:১২

জলসিঁড়ি প্রকল্প ঘিরে রূপগঞ্জে উত্তেজনা, ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ নয়

অন্যান্য

জলসিঁড়ি প্রকল্প ঘিরে রূপগঞ্জে উত্তেজনা, ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ নয়

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ও রূপগঞ্জ ইউনিয়নের কৃষিজমি ও বসতভিটা রক্ষার দাবিতে রাজধানীতে মানববন্ধন ও সংবাদ সম...

২০২৬-০৮-২৮ ২১:০৭

পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা জোটে বাংলাদেশ, কী হবে ভারতের সঙ্গে সম্পর্ক?

অন্যান্য

পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা জোটে বাংলাদেশ, কী হবে ভারতের সঙ্গে সম্পর্ক?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি ‘মক্কা চুক্তি’ বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতু...

২০২৬-০৮-২৭ ১২:৫৫