শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

হাম বাড়ছে, এই সময়ে শিশুদের স্কুলে পাঠানো কতটা নিরাপদ?

হাম বাড়ছে, এই সময়ে শিশুদের স্কুলে পাঠানো কতটা নিরাপদ?

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় হঠাৎ করে শিশুদের মধ্যে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যারা ছোট শিশুদের স্কুল বা ডে-কেয়ারে পাঠান, তাদের মনে এখন একটাই প্রশ্ন এই পরিস্থিতিতে স্কুলে পাঠানো কি নিরাপদ?

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় হঠাৎ করে শিশুদের মধ্যে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সেন্টার্স ফর ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর তথ্য অনুযায়ী, একজন আক্রান্ত শিশু হাঁচি-কাশির মাধ্যমে আশপাশের ৯০ শতাংশ অ-টিকাপ্রাপ্ত শিশুকে সংক্রমিত করতে পারে। চিকিৎসকরা বলছেন, টিকা নেয়ার পরও কিছু ক্ষেত্রে শিশুরা আক্রান্ত হতে পারে। এর পেছনে কয়েকটি কারণ রয়েছে—

টিকার পূর্ণ ডোজ না নেয়া

রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়া

ভাইরাসের উচ্চ সংক্রমণ ক্ষমতা  

স্কুলে পাঠানো কতটা ঝুঁকিপূর্ণ

বিশেষজ্ঞদের মতে, যদি এলাকায় হামের প্রাদুর্ভাব বেশি থাকে, তাহলে ভিড়যুক্ত জায়গা যেমন স্কুল বা ডে-কেয়ার সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়। তবে এর মানে এই নয় যে সব শিশুকে স্কুল থেকে সরিয়ে নিতে হবে। বরং কিছু বিষয় নিশ্চিত করা জরুরি:

শিশুর টিকাদান সম্পূর্ণ হয়েছে কি না

স্কুলে অসুস্থ শিশুদের জন্য বাড়টি সতর্কতা বজায় রাখে  

শিশু অসুস্থ হলে তাকে ছুটি দেয়া যাতে সে বিশ্রাম নিতে পারে

পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে কি না

শিশু স্কুল থেকে ফেরার পর তার পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেয়া  

চিকিৎসকদের মতে, বেশির ভাগ সময় হামে আক্রান্ত শিশুকে হাসপাতালে আলাদা ব্যবস্থাপনায় রেখে চিকিৎসা দিতে হয়। তবে রোগটিকে প্রতিরোধযোগ্য উল্লেখ করে সঞ্জয় কুমার দে বলেন, সময়মত টিকা নিলে এ রোগ থেকে শিশুকে সুরক্ষা দেয়া সম্ভব।

ঢাকার শিশু বিশেষজ্ঞ অধ্যাপক সঞ্জয় কুমার দে বিবিসি বাংলাকে বলেছেন, হামে আক্রান্ত শিশুদের বিষয়ে সতর্ক থাকা জরুরি কারণ রোগটিতে আক্রান্ত হলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এবং সে কারণে নিউমোনিয়ায় ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি তৈরি হয়।

হাম শুধু একটি সাধারণ রোগ নয় এটি শিশুদের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। তাই আতঙ্ক নয়, সচেতনতা জরুরি। সঠিক টিকাদান, স্বাস্থ্যবিধি এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিলেই শিশুকে নিরাপদ রাখা সম্ভব।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫