শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

‘হিলাল-ই-ইমতিয়াজ’ পেলেন শহীদ আফ্রিদি

‘হিলাল-ই-ইমতিয়াজ’ পেলেন শহীদ আফ্রিদি

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক ‘হিলাল-ই-ইমতিয়াজ’-এ ভূষিত হয়েছেন। জাতীয় ক্রিকেট দলে লম্বা সময় অবদানের স্বীকৃতি হিসেবে পঞ্চম ক্রিকেটার হিসেবে এই পদক পেলেন তিনি। আফ্রিদির আগে ইমরান খান, ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনিসকে পাকিস্তানের রাষ্ট্রীয় মর্যাদা হিলাল-ই-ইমতিয়াজ দেওয়া হয়েছিল।

Add as a preপাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক ‘হিলাল-ই-ইমতিয়াজ’-এ ভূষিত হয়েছেন। জাতীয় ক্রিকেট দলে লম্বা সময় অবদানের স্বীকৃতি হিসেবে পঞ্চম ক্রিকেটার হিসেবে এই পদক পেলেন তিনি। আফ্রিদির আগে ইমরান খান, ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনিসকে পাকিস্তানের রাষ্ট্রীয় মর্যাদা হিলাল-ই-ইমতিয়াজ দেওয়া হয়েছিল।

এদিকে, পাকিস্তানের প্রথম টেস্ট অধিনায়ক আব্দুল হাফিজ কারদার ক্রিকেটে অসামান্য অবদান রাখার জন্য মরণোত্তর হিলাল-ই-ইমতিয়াজ পুরস্কার পেয়েছেন। তাকে পাকিস্তান ক্রিকেটের অন্যতম প্রধান স্থপতি হিসেবেও গণ্য করা হয়। আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৬টি টেস্ট খেলেছেন আব্দুল হাফিজ কারদার।

পরবর্তীতে এক প্রতিক্রিয়ায় আফ্রিদি নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, ‘পাকিস্তানের প্রেসিডেন্টের কাছ থেকে তামঘা-ই-ইমতিয়াজ পাওয়া আমার জন্য গর্বের। এটি কেবল শহীদ আফ্রিদির জন্যই নয়, পুরো পাকিস্তানি জাতির জন্য সম্মানের। আপনাদের ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থন আমাকে এতদূর নিয়ে এসেছে। এই পদক তাদের নামে যারা মাতৃভূমিকে রক্ষায় জীবন উৎসর্গ করেছে।’

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি তার বাসভবন আইওয়ান-ই-সদরে শহীদ আফ্রিদিকে ওই পদক পরিয়ে দেন। সাবেক এই অলরাউন্ডারকে ২০০৯ সালে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে অসাধারণ ভূমিকার পাশাপাশি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে অবদানের স্বীকৃতি দেওয়া হয়েছে। ৪৬ বছর বয়সী এই তারকা আন্তর্জাতিক ক্যারিয়ারের তিন ফরম্যাট মিলিয়ে ৫২৪টি ম্যাচ খেলেছেন।

৩৯৮ ওয়ানডেতে ৩৯টি হাফসেঞ্চুরি, ৬ সেঞ্চুরিসহ ৮০৬৪ রান এবং ৩৯৫ উইকেট নিয়েছেন আফ্রিদি। এ ছাড়া ৯৯ টি-টোয়েন্টিতে ১৪১৬ রানের পাশাপাশি তার শিকার ৯৮ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও বেশ জনপ্রিয় ছিলেন আফ্রিদি। তিনি পিএসএল, বিপিএল, এলপিএল, সিপিএল, চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি, বিগ ব্যাশ এবং আইপিএলের এক মৌসুমে খেলেছেন।

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭