বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

হন্ডুরাস ম্যাচের আগে মেসিকে নিয়ে সুখবর দিলেন স্কালোনি

হন্ডুরাস ম্যাচের আগে মেসিকে নিয়ে সুখবর দিলেন স্কালোনি

খুব একটা চিন্তার কিছু ছিল না, তবুও বিশ্বকাপের আগে লিওনেল মেসির প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে না পারা নিয়ে শঙ্কা ছিল। মাংসপেশির চোট পুনর্বাসনে ফিজিওথেরাপিস্টের অধীনে বিশেষ ব্যায়াম ও আলাদা অনুশীলন করছিলেন এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে আর্জেন্টিনার আসন্ন প্রীতি ম্যাচের আগে সুখবর দিলেন কোচ লিওনেল স্কালোনি। প্রস্তুতি ম্যাচে মেসিকে দেখতে পাওয়ারও ইঙ্গিত দিয়ে রাখলেন।

১০ দিন আগে মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির ম্যাচে চোট পেয়েছিলেন মেসি। যা বিশ্বকাপের আগে তার ফিটনেস ফিরে পাওয়া নিয়ে উদ্বেগ তৈরি করে। আগামীকাল (রোববার) বাংলাদেশ সময় ভোর ৬টায় হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে স্কালোনির দল। সেই ম্যাচের জন্য একাদশ সাজানো নিয়ে বেশ ভাবতে হচ্ছে আলবিসেলেস্তে কোচকে, এরই মাঝে অবশ্য চোট কাটিয়ে ফিট হয়ে উঠছেন তার শিষ্যরা।

দলের সঙ্গে মেসির অনুশীলন ও ম্যাচ খেলা নিয়ে স্কালোনি জানিয়েছেন, ‘লিও ভালো করছে, দলের সঙ্গেও কিছু অনুশীলন শুরু করেছে ইতোমধ্যে, এটাই গুরুত্বপূর্ণ। তার অনেক উন্নতি হয়েছে এবং (আসন্ন) ম্যাচেও কিছু সময় দেখা যেতে পারে। আমরা দেখব এই ম্যাচ কিংবা পরের ম্যাচে সেটি সম্ভব কি না, তবে সে তুলনামূলক অনেক ভালো আছে এবং এটাই আমাদের মানসিক স্বস্তি দিচ্ছে।’

যৌথভাবে রেকর্ড সর্বোচ্চ ষষ্ঠ বিশ্বকাপ খেলবেন মেসি, কাতারের পর এই আসরেও যে তিনি অধিনায়কত্ব করবেন তা ইতোমধ্যে জানিয়েছেন স্কালোনি। স্কোয়াড প্রস্তুতকালের কথা উল্লেখ করে তিনি বলছেন, ‘আমি তাকে একটি বার্তা পাঠাই এবং জবাবে সে জানায় পুরো স্কোয়াডের তালিকা দেখার জন্য অপেক্ষা করছে, আগে সেখানে তার নাম আছে কি না নিশ্চিত হতে চায়। তখন আমি তাকে বলি– “তোমাকেও (দলে) ডাকা হয়েছে।”’

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭