শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

হরমুজে জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ তিন ভারতীয়

হরমুজে জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ তিন ভারতীয়

হরমুজ প্রণালির ওমান উপকূলে একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পালাওয়ের পতাকাবাহী জাহাজটিতে ভারতীয় নাবিকরা ছিলেন। হামলার পর ২১ ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনো তিনজন নিখোঁজ আছেন।

গতকাল বুধবার জাহাজে মার্কিন সেনারা হামলা চালায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তিনজন নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া মার্কিনিদের এ হামলার নিন্দা জানাতে দেশটির একজন দূতকেও তলব করেছে নয়াদিল্লি।

সেত্তেবেল্লো নামে এ তেলের ট্যাংকার জাহাজটির ইঞ্জিন রুমে মিসাইল ছোড়ে যুক্তরাষ্ট্র। এতে সেখানে আগুন ধরে যায়।

পালাওয়ের পতাকাবাহী জাহাজটিতে ২৮ জন ক্রু ছিলেন। যারমধ্যে ২৪ জনই ভারতীয়। ওমানি বন্দর সোহর থেকে ২০ নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয় এটি। এরপর জাহাজ থেকে সাহায্যের আবেদন জানানো হয়।

ওমানের রাজধানী মাসকাটস্থ ভারতীয় দূতাবাস এক্সে এক পোস্টে বলেছে, ২৪ ভারতীয় নাগরিকের মধ্যে ২১ জনকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। কিন্তু তিনজন এখনো নিখোঁজ। তাদের খুঁজে পেতে হামলাস্থলে চিরুনি অভিযান চালানো হচ্ছে।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা ফার্ম অ্যামব্রে জানিয়েছে, যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ আরোপ করে ইরান সংশ্লিষ্ট জাহাজগুলোকে চলাচল করতে দিচ্ছে না। যেসব জাহাজ চলার চেষ্টা করা হচ্ছে সেগুলোকে হয় ফিরিয়ে দেওয়া হয় নয়ত হামলা চালিয়ে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। এই জাহাজটিও অবরোধ সংশ্লিষ্ট হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

গতকাল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আবারও সংঘাত শুরু হয়েছে। যা আজ দ্বিতীয়দিনও হয়েছে। দুই দেশই হামলা ও পাল্টা হামলা চালিয়েছে।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮