শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

হুতি বিদ্রোহীদের হামলায় ১৪ সরকারি সেনা নিহত

হুতি বিদ্রোহীদের হামলায় ১৪ সরকারি সেনা নিহত

ইয়েমেনের বন্দরনগরী হোদেইদাহের দক্ষিণাঞ্চলে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ১৪ জন সরকারি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির এক সামরিক কর্মকর্তা। বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার (৫ জুলাই) ওই সামরিক কর্মকর্তা জানান, হোদেইদাহের দক্ষিণে হাইস এলাকায় সরকারি বাহিনী হুতিদের আকস্মিক হামলা প্রতিহত করেছে। শনিবার ভোরে শুরু হওয়া এ সংঘর্ষ কয়েক ঘণ্টা ধরে চলে।

তিনি আরও বলেন, সংঘর্ষে হুতি বিদ্রোহীদেরও বেশ কয়েকজন হতাহত হয়েছেন, তবে তাদের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।

২০১৫ সাল থেকে ইয়েমেনে হুতি বিদ্রোহীরা সরকারবিরোধী যুদ্ধ চালিয়ে আসছে। দীর্ঘ এই সংঘাতে লাখ লাখ মানুষের মৃত্যু এবং ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। বর্তমানে বিদ্রোহীরা রাজধানী সানা ও হোদেইদাহসহ উত্তরাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে, অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে রেখেছে।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর বড় ধরনের সংঘর্ষ কিছুটা কমলেও সাম্প্রতিক সময়ে উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে। এর আগে হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি দেয়।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮