শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

ইংল্যান্ডের বিপক্ষে পুরনো কৌশলেই ভরসা রাখবেন স্ক্যালোনি?

ইংল্যান্ডের বিপক্ষে পুরনো কৌশলেই ভরসা রাখবেন স্ক্যালোনি?

নিজের কৌশল নিয়ে চলতি বিশ্বকাপে বারবারই সমালোচনার শিকার হয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। নকআউটের সব ম্যাচেই আর্জেন্টিনার পরীক্ষা নিয়েছে প্রতিপক্ষরা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের আগে বড় প্রশ্ন, স্ক্যালোনি কি আরও একবার ভরসা রাখবেন পুরনো কৌশলে? নাকি নতুন কিছু দেখা যাবে এই ম্যাচে?

ফুটবল বিশ্বে সবশেষ স্বীকৃত ক্লাসিকাল নাম্বার টেন বলা যায় লিও মেসিকে। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার আক্রমণে উইংয়ের চেয়ে মাঝমাঠের প্রাধান্য বেশি। মিডফিল্ডে অতিরিক্ত দু’জন খেলোয়াড় জড়ো করেই পুরো আসরে ম্যাচ জয় করে এনেছিল লিওনেল স্ক্যালোনির দল। তাতে মেসিও হয়েছেন সফল। বিশ্বকাপে আর্জেন্টিনার ১৭ গোলের ১০টিতেই সরাসরি অবদান রেখেছেন লা পুলগা। নিজে করেছেন ৮ গোল। করিয়েছেন ২টি।

তবে মিশর আর সুইজারল্যান্ড ম্যাচে মেসি উইঙ্গার ভূমিকায় নেমেই হয়েছেন দলের ত্রাতা। ইংল্যান্ড ম্যাচেও তাই উইং নিয়ে কিছুটা ভাবনা আছে কোচ স্ক্যালোনির মাঝে। আর্জেন্টিনার গণমাধ্যমের ভাষ্য, আক্রমণে কিছুটা ভিন্নতা আনতে এই ম্যাচে সুযোগ পেতে পারেন গুইলিয়ানো সিমিওনে বা নিকো গঞ্জালেস। আর সেক্ষেত্রে শুরুর একাদশ থেকে বাদ পড়বেন রদ্রিগো ডি পল। আগের দুই ম্যাচেই ডি পলকে বদলি করে ম্যাচের গতি বাড়ায় আর্জেন্টিনা।

এই ম্যাচে শুরু থেকেই সেই প্রচেষ্টা দেখা যেতে পারে। এছাড়া ইংল্যান্ডের উইঙ্গার অ্যান্থনি গর্ডনকে সামাল দিতে নাহুয়েল মলিনার বদলে অভিজ্ঞ গঞ্জালো মন্তিয়েলের শুরুর সম্ভাবনা অনেকটাই বেশি। তবে ম্যাচের একাদশ যেমনই হোক, বল পজিশনেই মনোযোগ বেশি থাকবে সেটা নিশ্চিত করেছেন কোচ স্ক্যালোনি নিজেই।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ স্ক্যালোনি অবশ্য কয়েকবারই ধন্যবাদ জানিয়েছেন স্কোয়াডের সব খেলোয়াড়কে। দলের সবাই শুরুর একাদশে থাকার যোগ্য, সে কথাও বলেছিলেন আগেই। শেষ পর্যন্ত কার কার সুযোগ মিলবে, সেই সিদ্ধান্ত অবশ্য নেবেন ম্যাচের আগমুহূর্তে।

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭