শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

ইংল্যান্ডকে পেলেই ‘কুসংস্কার’ মানে আর্জেন্টিনা, যা বলছেন প্রতিপক্ষ কোচ

ইংল্যান্ডকে পেলেই ‘কুসংস্কার’ মানে আর্জেন্টিনা, যা বলছেন প্রতিপক্ষ কোচ

আর্জেন্টিনার গাঢ় নীল রঙের জার্সি কেবলই কোনো বিকল্প পোশাক নয়, বরং বহু বছর ধরে এটি তাদের ফুটবল লোককথার অংশ হয়ে আছে। এই অ্যাওয়ে জার্সি তাদের বেশ কিছু বিখ্যাত বিশ্বকাপ স্মৃতি এবং কিছুটা সৌভাগ্যও বহন করে বলে ধারণা করা হয়। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ (বুধবার) আটলান্টায় মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড। যার জন্য আবারও গাঢ় নীল রঙের অ্যাওয়ে জার্সি ফেরাল আলবিসেলেস্তেরা।

সাধারণত লিওনেল মেসিদের প্রথম পছন্দ আকাশী-সাদা জার্সি। সেমিফাইনালেও তাদের এই হোম কিটই পরে নামার কথা ছিল। কিন্তু পরে প্রতিপক্ষ ইংল্যান্ড হওয়ায়, তারা ফিফার কাছে আবেদন করে আকাশী-সাদার বদলে অ্যাওয়ে কিট বেছে নিয়েছে। এর আগে মেক্সিকোয় অনুষ্ঠিত ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলের ম্যাচে ইংলিশদের বিপক্ষে আর্জেন্টিনার গায়ে ছিল গাঢ় নীল জার্সি।

২-১ গোলে জয়ের সেই ম্যাচে আরেকটি দুর্দান্ত গোল করেন ম্যারাডোনা। চার ইংলিশ ফুটবলারকে কাটিয়ে তিনি পরাস্ত করেন গোলরক্ষক পিটার শিল্টনকে। যা ‘শতাব্দীর সেরা গোল’ হিসেবেও মর্যাদা পায়। ১২ বছর পর ১৯৯৮ বিশ্বকাপের শেষ ষোলোয় আবারও আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। এবারও গাঢ় নীল রঙের জার্সি গায়ে তোলে বাতিস্তুতা-সিমিওনেরা। নাটকীয় সেই ম্যাচ নির্ধারিত সময়ে ২-২ সমতায় থাকার পর আর্জেন্টিনা টাইব্রেকারে ইংলিশদের বিদায় করে।

২০২২ কাতার বিশ্বকাপের পর লিওনেল স্কালোনির দল আরেকটি বিশ্বশিরোপার দ্বারপ্রান্তে। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের সামনে আবারও ইংল্যান্ড। তবে ২১ বছর পর তাদের ফুটবল দ্বৈরথে দেখা হতে যাচ্ছে। এই ম্যাচের জন্য আর্জেন্টিনার জার্সির ‘কুসংস্কার’ ফিরিয়ে আনায় দোষের কিছু দেখছেন না ইংল্যান্ডের জার্মান কোচ থমাস টুখেল, ‘আমার ক্ষেত্রেও এরকম কোনো কুসংস্কার সম্পৃক্ত থাকলে আমি একই কাজ করতাম। তাই এই কৃতিত্ব তাদের দিতে হবে, যদিও আমি বিষয়টি জানতাম না।’

সর্বোচ্চ পর্যায়ের পেশাদার ফুটবলেও এমন কুসংস্কার শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করে বলে মনে করেন টুখেল, ‘আমার রুটিনেও কুসংস্কার আছে। আমি আপনাদের সেটি বলতে পারব না, কারণ আরেকটি কুসংস্কার আছে যে, নিজের রীতিটা আপনাদের বলে দিলে তা আর কাজ করবে না। আমাদের এমন কিছু প্রাত্যহিক নিয়ম আছে যা সারাদিন আমাদের স্থির ও শান্ত রাখে, যার কোনো পরিবর্তন হবে না। অবশ্য আমাদের কিছু লাকি চার্ম (সৌভাগ্য-প্রতীকও) রয়েছে, উচ্চপর্যায়ের খেলাধুলায় এসব বিষয় খুবই স্বাভাবিক।’

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭