শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, জরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু

ইরানের সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, জরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু

ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের যোগাযোগের খবরে জোটসঙ্গীদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় এই বৈঠকের আহ্বান তিনি জানান বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।

এদিকে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগের খবর সামনে আসার পর এই নেতানিয়াহুর এই বৈঠককে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব বেড়েছে। একই সময়ে যুদ্ধের উত্তেজনাও অব্যাহত রয়েছে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, ইয়েদিওথ আহরোনোথ পত্রিকার খবরে বলা হয়েছে, এক ঘণ্টার মধ্যে বৈঠক আয়োজনের নির্দেশ দেন নেতানিয়াহু। তবে এতে অংশগ্রহণকারীদের কাছে বৈঠকের এজেন্ডা আগে থেকে জানানো হয়নি। প্রতিবেদন অনুযায়ী, চলমান যুদ্ধ এবং ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগের সঙ্গে এই বৈঠকের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে সোমবার এক রেকর্ড করা বক্তব্যে নেতানিয়াহু জানান, তিনি সেদিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, ট্রাম্প মনে করেন- ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর সুযোগ আছে, যা ‘আমাদের গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষা করতে’ সহায়ক হতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই ইরান পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে করে মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ছে। এ পর্যন্ত এই হামলায় ১ হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিও রয়েছেন।

জবাবে ইসরায়েলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলোতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে প্রাণহানি ও অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচলেও ব্যাপক প্রভাব পড়েছে।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮