শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

জাতিসংঘ অধিবেশনের সভাপতি নির্বাচনের সংলাপে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের সভাপতি নির্বাচনের সংলাপে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনকে সামনে রেখে আয়োজিত অনানুষ্ঠানিক ইন্টারঅ্যাকটিভ সংলাপে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি আনালেনা বেয়ারবকের উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে ৮১তম অধিবেশনের সভাপতির প্রার্থীরা নিজেদের ভিশন ও অগ্রাধিকার তুলে ধরেন। পুরো অনুষ্ঠান ইউএন ওয়েবটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।

জাতিসংঘের ‘সাধারণ পরিষদের কার্যক্রম পুনরুজ্জীবন’ শীর্ষক ৭১/৩২৩ নম্বর প্রস্তাব অনুযায়ী, সভাপতি পদপ্রার্থীদের জন্য সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক সংলাপে অংশগ্রহণ এবং ভিশন বিবরণী উপস্থাপন বাধ্যতামূলক। এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

সংলাপে বিভিন্ন সদস্য রাষ্ট্রের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধি ও ব্যক্তিরাও সরাসরি এবং ভিডিও বার্তার মাধ্যমে প্রশ্ন করেন।

এশিয়া-প্যাসিফিক গ্রুপের প্রার্থী হিসেবে অংশ নেওয়া ড. খলিলুর রহমানের জাতিসংঘে তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নিউইয়র্কে জাতিসংঘ সচিবালয় এবং জেনেভাভিত্তিক জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (আঙ্কটাড)-এও জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।

নিজের ভিশন বিবরণীতে তিনি বলেন, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আস্থা পুনর্গঠন এবং সবার জন্য কার্যকর সুফল নিশ্চিত করতে আরও শক্তিশালী ও সাড়া-দানে সক্ষম বহুপক্ষীয় ব্যবস্থার প্রয়োজন রয়েছে।

আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনের সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। আঞ্চলিক রোটেশন পদ্ধতি অনুযায়ী এবার এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে সভাপতি নির্বাচিত হওয়ার কথা। ফিলিস্তিন প্রার্থিতা প্রত্যাহার করায় বর্তমানে সাইপ্রাস বাংলাদেশের একমাত্র প্রতিদ্বন্দ্বী দেশ।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫