শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

জাতীয়

জ্বালানি তেল আমদানি-সরবরাহে রাষ্ট্রের একচেটিয়া নিয়ন্ত্রণ বাতিল চেয়ে নোটিশ

জ্বালানি তেল আমদানি-সরবরাহে রাষ্ট্রের একচেটিয়া নিয়ন্ত্রণ বাতিল চেয়ে নোটিশ

জ্বালানি তেল আমদানি ও সরবরাহে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের একক নিয়ন্ত্রণ বাতিলসহ সামগ্রিক ‘সংকট’ নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে মজুতদারি ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং বিপুল পরিমাণ বকেয়া রাজস্ব আদায়ের দাবিও জানানো হয়েছে।

আজ রোববার (২৯ মার্চ) জনস্বার্থে মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাওছার এ নোটিশ পাঠান। ই-মেইল ও ডাকযোগে সংশ্লিষ্ট দপ্তরে এটি প্রেরণ করা হয়।

নোটিশে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), পেট্রোবাংলা, যমুনা অয়েল, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, ইস্টার্ন রিফাইনারি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

নোটিশে বলা হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ঝুঁকির মুখে পড়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে। তবে এই পরিস্থিতির সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ী, মজুতদার ও কালোবাজারিরা বাজারে অস্থিরতা সৃষ্টি করছে।

এতে উল্লেখ করা হয়, বন্ধ থাকা বিভিন্ন পাম্পে অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুতের প্রমাণ মিললেও কঠোর আইনি ব্যবস্থা না নেওয়ায় এ প্রবণতা থামছে না। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নামমাত্র জরিমানা করায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এমনকি ব্যক্তি পর্যায়েও মজুতদারি শুরু হয়েছে বলে নোটিশে দাবি করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারা অনুযায়ী মজুতদারি ও কালোবাজারির জন্য সর্বনিম্ন ১৪ বছর সশ্রম কারাদণ্ড থেকে শুরু করে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড পর্যন্ত বিধান রয়েছে। কিন্তু আইনের যথাযথ প্রয়োগ না থাকায় অপরাধ বেড়েই চলেছে।

অন্য দিকে বিপিসি ও পেট্রোবাংলা বিগত বছরগুলোতে জ্বালানি আমদানির বিপরীতে রাষ্ট্রের প্রাপ্য প্রায় ৩৪ হাজার কোটি টাকার রাজস্ব পরিশোধ করেনি বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। এ বকেয়া দ্রুত আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডকে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এছাড়া জ্বালানি তেল আমদানি ও সরবরাহে রাষ্ট্রীয় কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণকে সংবিধান ও জনস্বার্থবিরোধী হিসেবে উল্লেখ করা হয়।

নোটিশে বলা হয়, আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে জনস্বার্থে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরও

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসে আমন্ত্রণ মোদির, অপেক্ষায় ভারত

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অ...

২০২৬-০৭-৩০ ১৮:৫৭

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

জাতীয়

বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, গতবারের দুর্নীতি ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সে...

২০২৬-০৭-১৯ ১৭:২০

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

জাতীয়

নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় বেড়ে তিনগুণ হয়েছে। রোববার (১৯ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল...

২০২৬-০৭-১৯ ১৭:১৭

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

জাতীয়

হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য ক...

২০২৬-০৭-১৯ ১৭:১৩

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

জাতীয়

গণমাধ্যমকে টিকিয়ে রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রীয় ভর্তুকি দিতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্ব...

২০২৬-০৭-১৭ ১৬:২৫

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

জাতীয়

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

রাজধানীর বাজারে মাংস ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা করে বেড়েছে।...

২০২৬-০৭-১৭ ১১:৫৫