শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

‘খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে মনে হয়েছিল কাছের কেউ মারা গেছে’

‘খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে মনে হয়েছিল কাছের কেউ মারা গেছে’

রোনালদো নাজারিও ব্রাজিলের অন্যতম সেরা কিংবদন্তি। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। ১৯৯৪ এবং ২০০২ সালে সেলেসাওদের হয়ে বিশ্বকাপ জয়ী এই তারকাকে চলতি বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে দর্শক হিসেবে গ্যালারিতে দেখা গেছে। তবে তার দল এবার শীর্ষ আটের তালিকায় নেই। শেষ ষোলোর ম্যাচে আর্লিং হালান্ডের নরওয়ের কাছে হেরে তারা বিদায় নিয়েছে।

বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ‘ফুটবল লিজেন্ডস টকস’ পডকাস্টে ফুটবল থেকে তার অবসরের বিষয়ে খোলামেলা কথা বলেছেন। ২০১১ সালে মাত্র ৩৪ বছর বয়সে তিনি অবসর নেন। তবে ফুটবলের দুনিয়ার সাথেই যুক্ত ছিলেন। 

ব্রাজিলিয়ান লিজেন্ড বলেছেন, ‘আপনি যখন খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, তখন মনে হয় যেন আপনার খুব কাছের কেউ মারা গেছে। আমি তীব্র বিষণ্ণতায় ভুগেছিলাম। আমার ওজন অনেক বেড়ে গিয়েছিল। ফুটবল ছেড়ে দেওয়াটা ভীষণ কঠিন ছিল। আর কখনো মাঠে নামতে পারব না—এই ভাবনাটা একটা সময় ধরে আমাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল।’

রোনালদো ঘুরে দাঁড়ানোর গল্পও শোনালেন, ‘তারপর আপনার একটা সময় মনে হবে, জীবনে আরও কিছু করার আছে। তখন আপনার প্রাণসঞ্চার হবে। কিন্তু আর খেলতে পারব না, এই ব্যাপারটি আমাকে তাড়িয়ে বেড়াত।’

রোনালদো তার ক্যারিয়ারে এমন কিছু করেছেন, যার ধারেকাছে আর কেউ নেই। তিনি চারটি বিশ্বকাপ খেলেছেন, যার মধ্যে ব্রাজিলের হয়ে দুটি জিতেছেন। ক্লাব ফুটবলে তিনি রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ইন্টার মিলান এবং এসি মিলানের মতো বড় বড় ক্লাবে খেলেছেন। অবসর নেওয়ার পর, তিনি তিন বছর ক্রুজেইরোর এসএএফ (সোসিদাদ অ্যানোনিমা দেস্পোর্তিভা)-এর দায়িত্বে ছিলেন এবং ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে রিয়াল ভায়াদোলিদের শেয়ারহোল্ডার ছিলেন।

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭