মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

খেলোয়াড়ি জীবন মিস করেন কি না, জানালেন তামিম

খেলোয়াড়ি জীবন মিস করেন কি না, জানালেন তামিম

জাতীয় দলের হয়ে সবশেষ ২০২৩ সালে খেলেছিলেন তামিম ইকবাল। আর ঘরোয়া লিগে খেলেছিলেন গেল বছরের প্রিমিয়ার লিগে। এরপর আর প্রতিযোগিতামূলক খেলায় ব্যাট হাতে নেওয়া হয়নি তার। বর্তমানে দায়িত্ব পালন করছেন বিসিবি সভাপতির।

তামিম তার খেলোয়াড়ি জীবনকে মিস করেন কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'অবশ্যই না। আমি এখন খেলাধুলা নিয়ে এত চিন্তা করি না। যেদিন সিদ্ধান্ত নিয়েছি, ছেড়ে দিয়েছি, দ্যাটস ইট।'

'দারুণ ১৮ বছর কাটিয়েছি। দারুণ সব স্মৃতি আছে। এখন আমার দায়িত্ব হলো ১৮ বছরে যেসব সমস্যা হতে দেখেছি এগুলো যতটা সম্ভব কমানো। সব শতভাগ সঠিক করতে পারবেন না। মানুষের পক্ষে এটা সম্ভব না। তবে যতটা সম্ভব কমিয়ে আনা যায়। ঐ চেষ্টাই করছি।'-যোগ করেন তিনি।

তামিম আপাতত দায়িত্ব পালন করছেন এডহক কমিটির প্রধান হিসেবে। অল্প সময়ে এত কাজ করতে চাপ অনুভব করছেন কি না? এমন প্রশ্নের জবাবে বলেন, 'হোক দুই মাসের জন্য, এত বছর ক্রিকেটার হিসেবে যেসব নিয়ে কথা বলেছি এই জিনিসগুলো তো অন্তত ঠিক করতে হবে।'

'আমিও যদি দুই মাসের মধ্যে বসেই থাকি, বিসিবি প্রেসিডেন্ট তকমা উপভোগ করি। তাহলে ১৭-১৮ বছর বাইরে যে কথা বলছি এটা অনর্থক। আমার এই দুই মাসে যতটা করা সম্ভব করে যাব। আবারো বলি, দুই মাসে শেষ করা যাবে না কোনো কিছু। তবে শুরু করে যাওয়া যাবে। শুরু করাটা জরুরি।'

আরও

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

খেলাধুলা

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

বিশ্বকাপ শুরুর আগে শিরোপার রেসে ছিল অনেকেই। তালিকাটা ছোট হতে হতে অবশেষে দুইয়ে এসে ঠেকেছে। ৪৮ দল নিয়ে ইতিহাসের সবচেয়ে বড়...

২০২৬-০৭-১৯ ১৮:২৮

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭