শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

মাঝ আকাশে বিমানে পাশের সিটে বসা যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

মাঝ আকাশে বিমানে পাশের সিটে বসা যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

অস্ট্রেলিয়াগামী বিমানে পাশের সিটে বসা এক নারীকে যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগে ৫২ বছর বয়সী এক ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ার পার্থগামী স্কুট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ জানিয়েছে, ফ্লাইটে সুধীর কুমার চৌহান নামের ওই ব্যক্তি নারী যাত্রীর ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী দ্রুত কেবিন ক্রুদের বিষয়টি জানান এবং তাকে তৎক্ষণাৎ অন্য একটি আসনে সরিয়ে নেওয়া হয়।

পুলিশ জানায়, কর্তৃপক্ষকে খবর দেওয়ার পর এয়ারলাইন্স কর্মীরা ফ্লাইটের বাকি সময় ওই ব্যক্তির ওপর কড়া নজরদারি রাখেন।

বিমানটি অবতরণ করার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে বিমান থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে ‘সম্মতিহীন যৌন মিলন’ এবং ‘সম্মতিহীন একাধিক অশালীন আচরণ’-এর অভিযোগ আনা হয়েছে।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের কর্মকর্তা পিটার ব্রিন্ডাল এক বিবৃতিতে বলেন, ‘প্রত্যেক যাত্রীর নিরাপদে ভ্রমণ করার অধিকার রয়েছে, বিশেষ করে যখন তারা বিমানের ভেতরে অন্য যাত্রীদের খুব কাছাকাছি থাকেন। যে কেউ যদি কোনো অনাকাঙ্ক্ষিত স্পর্শ বা আচরণের শিকার হন, তবে যত দ্রুত সম্ভব এয়ারলাইন্স কর্মী, পুলিশ বা বিমানবন্দর নিরাপত্তা কর্মীদের তা জানানোর জন্য উৎসাহিত করা হচ্ছে।’

তিনি আরও যোগ করেন, ‘বিমানে বা বিমানবন্দরে কোনো ধরনের অশালীন আচরণ গ্রহণযোগ্য নয় এবং যারা আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ পত্রিকা অভিযুক্তের পরিচয় শনাক্ত করেছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন এবং আগামী শুক্রবার তার জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮