বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

অন্যান্য

মায়ের অনুশাসনে সন্তানের ভবিষ্যৎ নির্ভর করে, মা আমার প্রথম শিক্ষক

মায়ের অনুশাসনে সন্তানের ভবিষ্যৎ নির্ভর করে, মা আমার প্রথম শিক্ষক

পৃথিবীতে যত ধর্ম আছে, সব ধর্মেই মায়ের মর্যাদা সর্বোচ্চ। মা দিবসে সকল মায়ের জন্য রইলো দোয়া ও শুভকামনা।

একটি শিশু পৃথিবীর আলো দেখে মায়ের মাধ্যমে। মায়ের গর্ভে, মায়ের রক্ত-মাংসের অংশ হয়ে দীর্ঘ ৯ মাসের কষ্টের ফসল সন্তান। তাই বলা হয়- মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।

আমার মা’কে নিয়ে আলাদাভাবে বলতে গেলে বলবো, আমার মা আমার বেঁচে থাকার অনুপ্রেরণা, আমার প্রথম শিক্ষক। মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম। ছোটবেলায় বাবা’র পাশাপাশি মা আমাদের সংসারের জন্য অনেক কষ্ট করেছেন। অভাব-অনটনের মাঝেও আমাদের ভাইবোনদের লেখাপড়া কখনো বন্ধ করেননি।

আমাদের এলাকায় তখন জামদানী শাড়ি তৈরির বেশ প্রচলন ছিল, এখনও আছে তবে আগের তুলনায় কম। তখন ৭-৮ বছর বয়স হলেই অনেক ছেলেমেয়েকে পরিবারের আর্থিক কারণে জামদানী কাজে লাগিয়ে দেওয়া হতো। কিন্তু অনেক অভাব-অনটনের মাঝেও আমার মা আমাকে বা আমার ভাইবোনদের কাজে না দিয়ে পড়ালেখা করিয়েছেন।

ছোটবেলায় মসজিদের মক্তবে গিয়ে আরবি শেখার পাশাপাশি কালেমা, বিভিন্ন সূরা, দোয়া- এসব অনেকটাই মায়ের কাছেই শিখেছি। পড়াশোনার খরচ জোগাতে যখন সংসার চালানোই কঠিন ছিল, তখনও মা নিজের কষ্ট করে আমার জন্য প্রাইভেট পড়ার ব্যবস্থা করেছেন।

স্কুলের বেতন বা পরীক্ষার ফি দিতে না পারলে মা নিজে গিয়ে স্কুলের শিক্ষক ও অফিস সহকারীর সঙ্গে কথা বলতেন, যেন আমার কাছ থেকে টাকা চাওয়া না হয় এবং আমি পরীক্ষার সুযোগ পাই।

শৈশবে খেলাধুলা করতে গিয়ে কারও সাথে ঝগড়া হলে মা আমাকে নিজ হাতে শাসন করতেন। ফলে ধীরে ধীরে আমি এসব ভুল কাজ থেকে দূরে থাকতাম।

এভাবেই কেটেছে আমার শৈশব।

এসএসসি পরীক্ষার পর যখন পরিবারের অভাব-অনটন দেখে আমি নিজেই কাজে লেগে যাওয়ার সিদ্ধান্ত নিই, তখন আমার মা আমাকে সাহস জুগিয়েছেন যাতে পড়ালেখা বন্ধ না করি। এরপর এক মামার মাধ্যমে পাশের থানায় একটি বাড়িতে গৃহশিক্ষক হিসেবে থাকার ব্যবস্থা করে দেন।

এসএসসি শেষে কলেজে ভর্তি হয়ে মা-বাবার দোয়া নিয়ে বাড়ি থেকে বের হই। তারপর শত কষ্টের মাঝেও আর পড়ালেখা বন্ধ করিনি। কলেজ শেষে বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করে কর্মজীবনে প্রবেশ করি।

আমি এখন মা, বাবা, ভাইবোন, স্ত্রী ও সন্তানদের নিয়ে একজন সফল ও সুখী মানুষ। আমি মনে করি, আমার এই দীর্ঘ পথচলায় মা-ই আমার অনুপ্রেরণা, আমার এগিয়ে চলার সাহস, আমার প্রথম শিক্ষক।

আরও

৫০ শতাংশ পেনশন সমর্পণকারীদের অর্থ ফেরতের দাবি

অন্যান্য

৫০ শতাংশ পেনশন সমর্পণকারীদের অর্থ ফেরতের দাবি

সমর্পণ করা ৫০ শতাংশ পেনশনের অর্থ ফেরত দেওয়া এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে ‘৫০% পেন...

২০২৬-০৮-৩১ ১৪:৪৮

বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টার মধ্যে ছিনতাইকারী আটক

অন্যান্য

বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টার মধ্যে ছিনতাইকারী আটক

বাংলাদেশের ‘মিনি সিঙ্গাপুর’খ্যাত বসুন্ধরা আবাসিক এলাকা। পরিকল্পিত এই আবাসিক এলাকায় নিরাপত্তাব্যবস্থাও বেশ কড়াকড়ি। সার্বক...

২০২৬-০৮-৩০ ২২:১০

মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান

অন্যান্য

মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান

বিশেষ শিশুদের জীবনমান উন্নয়ন এবং অটিজম বিষয়ে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্...

২০২৬-০৮-৩০ ২১:৪০

বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬ এর জমকালো সমাপনী

অন্যান্য

বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬ এর জমকালো সমাপনী

রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে বিশ্বের ১৪৪ নম্বর র‍্যাঙ্কিং মিশরের জিয়াদ ইব্রাহিম এবং বিশ্বের ১৬৪ নম্বর র‍্যাঙ্কিং শ্...

২০২৬-০৮-২৮ ২১:১২

জলসিঁড়ি প্রকল্প ঘিরে রূপগঞ্জে উত্তেজনা, ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ নয়

অন্যান্য

জলসিঁড়ি প্রকল্প ঘিরে রূপগঞ্জে উত্তেজনা, ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ নয়

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ও রূপগঞ্জ ইউনিয়নের কৃষিজমি ও বসতভিটা রক্ষার দাবিতে রাজধানীতে মানববন্ধন ও সংবাদ সম...

২০২৬-০৮-২৮ ২১:০৭

পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা জোটে বাংলাদেশ, কী হবে ভারতের সঙ্গে সম্পর্ক?

অন্যান্য

পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা জোটে বাংলাদেশ, কী হবে ভারতের সঙ্গে সম্পর্ক?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি ‘মক্কা চুক্তি’ বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতু...

২০২৬-০৮-২৭ ১২:৫৫