শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

মেসির ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন কাসেমিরো

মেসির ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন কাসেমিরো

মার্কিন ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে রাজি হয়েছেন ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার কাসেমিরো। গত জুনে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ফ্রি এজেন্ট হিসেবে ছিলেন তিনি। এই অভিজ্ঞ তারকাকে দলে ভেড়াতে মেজর লিগ সকারের দল লা গ্যালাক্সি এবং সৌদি প্রো লিগের বেশ কয়েকটি ক্লাব জোরালো চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ইন্টার মায়ামিতেই হচ্ছে তার ঠিকানা।

দলবদল বিষয়ক বিখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কাসেমিরো মায়ামির দেওয়া বড় অঙ্কের চুক্তিতে সম্মত হয়েছেন এবং চলমান ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই তিনি আনুষ্ঠানিকভাবে ক্লাবটিতে যোগ দেবেন।

২০২৫ মৌসুমের শেষে স্প্যানিশ কিংবদন্তি সার্জিও বুসকেতস ফুটবল থেকে অবসর নেওয়ার পর থেকেই মায়ামির মাঝমাঠে একটি বড় শূন্যতা তৈরি হয়েছিল। সেই শূন্যস্থান পূরণে পোর্টল্যান্ড টিম্বার্সের সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার ডেভিড আয়ালাকে দলে নিলেও তিনি সাউথ বিচের আবহাওয়ার সাথে এখনো মানিয়ে নিতে পারেননি।

আরেক মিডফিল্ডার ইয়ানিক ব্রাইটও গত মৌসুমের চেনা ফর্ম হারিয়ে ফেলায় পুরো বছরজুড়ে মায়ামির সেন্ট্রাল মিডফিল্ড বেশ ভুগেছে। ৫ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কাসেমিরোর অন্তর্ভুক্তি মায়ামির মাঝমাঠকে ফের শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

কাসেমিরো ছাড়াও ২০২৬ বিশ্বকাপ চলাকালীন আরও বেশ কয়েকজন বৈশ্বিক তারকা ফুটবলার আমেরিকার এমএলএসে যোগ দেওয়ার প্রক্রিয়ায় রয়েছেন। ফরাসি ফরোয়ার্ড অ্যান্টোইন গ্রিজম্যান ইতোমধ্যেই অরল্যান্ডো সিটির সাথে চুক্তি পাকা করেছেন। অন্যদিকে পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি শিকাগো ফায়ারে যোগ দেওয়ার খুব কাছাকাছি আছেন বলে গুঞ্জন রয়েছে।

আরও

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭