বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার নিষিদ্ধ

মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার নিষিদ্ধ

চলতি বিশ্বকাপে চালু হওয়া নতুন নিয়ম অনুযায়ী, সংঘাতপূর্ণ পরিস্থিতিতে মুখ ঢেকে প্রতিপক্ষ বা রেফারির কাছ থেকে কথা আড়াল করার চেষ্টা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। ম্যাচ কর্মকর্তারা ঘটনাটি পর্যালোচনা করে এটিকে গুরুতর অপরাধ হিসেবে দেখেন এবং প্রথম ফুটবলার হিসেবে মিগেল আলমিরন এই নিয়মের বলি হয়ে লাল কার্ড দেখেন। প্যারাগুয়ের এই মিডফিল্ডারকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা।

মঙ্গলবার বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা নিশ্চিত করেছে, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্যারাগুয়ের শেষ গ্রুপ ম্যাচে খেলতে পারবেন না আলমিরন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না বলে জানিয়েছে তারা।

তুরস্কের বিপক্ষে ম্যাচে প্যারাগুইয়ান নাম্বার টেন প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কিছু বলার সময় হাত দিয়ে নিজের মুখ ঢেকে রাখেন। বিষয়টি সঙ্গে সঙ্গে তুরস্কের খেলোয়াড়দের নজরে আসে এবং তারা রেফারির কাছে অভিযোগ করেন।

ম্যাচের ধারাভাষ্যকাররা ঘটনাটিকে ‘অবিশ্বাস্য’ বলে বর্ণনা করেছেন। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ১০ জনের দলে পরিণত হয় প্যারাগুয়ে। তার আগেই চলতি বিশ্বকাপের দ্রুততম গোল করে দলটি। মাতিয়াস গালারজার ৬৪ সেকেন্ডের গোলে পাওয়া লিড ধরে রেখে ম্যাচ জেতে তারা। ‘ডি’ গ্রুপে দুই ম্যাচ শেষে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে তারা।

সমান পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে। তাই সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে নকআউট নির্ধারণী ম্যাচ হতে যাচ্ছে এটি।

মুখ ঢেকে কথা বলায় প্রথম ফুটবলার হিসেবে লাল কার্ড দেখলেন তিনি

খেলোয়াড়দের মধ্যে মাঠে যখন কথা কাটাকাটি হয়, তখন হাত দিয়ে মুখ ঢেকে রাখার দৃশ্য খুবই পরিচিত ব্যাপার। ‘লিপ রিডিং’ করে যেন তাদের কথা কেউ ধরতে না পারে, সেজন্যই এই ব্যবস্থা নেন খেলোয়াড়রা। তবে চলমান বিশ্বকাপে সেই সুযোগ আগেই বন্ধ করে দিয়েছিল ফিফা। সর্বোচ্চ শাস্তি হিসেবে লাল কার্ড দেখানোর কথাও বলা হয়েছিল।

নিয়মটি ফুটবলের নিয়মকানুনের অধীনে বাধ্যতামূলক নয়, তবে এটি ফিফার মতো টুর্নামেন্ট আয়োজকদের এই নিয়মটি ব্যবহার করার সুযোগ দেয়। গত মঙ্গলবার ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এই নতুন নিয়মটিকে সমর্থন করে এসএনটিভি-কে বলেন, ‘মুখ ঢেকে রাখার এই বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম। এটি পারস্পরিক সম্মানের বিষয়; এটি এমন একটা দৃষ্টান্ত যা আমাদের তৈরি করা উচিত।’

তিনি আরও বলেন, ‘আপনার যদি কোনো কিছু লুকানোর না থাকে, তবে আপনি কারো সাথে কথা বলার সময় মুখ ঢেকে রাখবেন না। নিয়মগুলো সবার কাছে খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, সবাই সেগুলো জানে, তাই এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।’

আরও

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

খেলাধুলা

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

বিশ্বকাপ শুরুর আগে শিরোপার রেসে ছিল অনেকেই। তালিকাটা ছোট হতে হতে অবশেষে দুইয়ে এসে ঠেকেছে। ৪৮ দল নিয়ে ইতিহাসের সবচেয়ে বড়...

২০২৬-০৭-১৯ ১৮:২৮

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭