রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

বিনোদন

নারীবাদ মন্তব্যে সাফাই দিলেন নোরা ফাতেহি

নারীবাদ মন্তব্যে সাফাই দিলেন নোরা ফাতেহি

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি নারীবাদ নিয়ে তার বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি বলেন, তার বক্তব্যের খণ্ডিত অংশ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় মূল বার্তা বিকৃত হয়েছে।

নোরা জানান, গত বছরের একটি পডকাস্টে নারীবাদ নিয়ে করা মন্তব্য থেকে ছোট ছোট ক্লিপ ছড়িয়ে পড়ে, যা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তার ভাষায়, “আমি চরমপন্থার বিরোধী। নারীবাদ নয়, বরং যে কোনো চরম অবস্থানের বিপক্ষে আমি কথা বলেছি।”

তিনি আরও বলেন, তিনি সিঙ্গেল প্যারেন্ট পরিবারের সন্তান হলেও জীবনে দুই অভিভাবকের গুরুত্ব তিনি গভীরভাবে উপলব্ধি করেন। এই বাস্তব অভিজ্ঞতা থেকেই তিনি পারিবারিক কাঠামোর ভারসাম্য নিয়ে কথা বলেছেন বলে জানান নোরা।

এর আগে এক পডকাস্টে নারীবাদের বর্তমান ধারা সমাজকে ক্ষতিগ্রস্ত করছে—এমন মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী। নতুন ব্যাখ্যার মাধ্যমে তিনি স্পষ্ট করতে চেয়েছেন, তার অবস্থান নারীবাদের বিরুদ্ধে নয়, বরং চরমপন্থার বিরোধী।

আরও

বাড়ছে সিডি-ভিনাইল বিক্রি, অতীতে ফিরছে শ্রোতারা?

বিনোদন

বাড়ছে সিডি-ভিনাইল বিক্রি, অতীতে ফিরছে শ্রোতারা?

শ্রোতারা যেন আবার অতীতেই ফিরে যেতে চাইছেন! বিশ্বের অন্যতম শীর্ষ মিউজিক ডেটা ট্র্যাকিং প্রতিষ্ঠান ‘লুমিনেট’-এর ২০২৬ সালের...

২০২৬-০৭-১৯ ১৮:২৫

বিশ্বকাপ ফাইনাল : আর্জেন্টিনার জয় চাইছেন তারকারাও

বিনোদন

বিশ্বকাপ ফাইনাল : আর্জেন্টিনার জয় চাইছেন তারকারাও

বহুল আকাঙ্ক্ষিত ফাইনালের মধ্য দিয়ে আজ সমাপ্তি ঘটবে ফিফা বিশ্বকাপের চলতি আসরের। আর ফাইনালে মুখোমুখি ফুটবলের পরাশক্তি আর্জ...

২০২৬-০৭-১৯ ১৮:২২

ওটিটিতে আসছে ‘রকস্টার’, দেখা যাবে ঘরে বসেই

বিনোদন

ওটিটিতে আসছে ‘রকস্টার’, দেখা যাবে ঘরে বসেই

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে আজমান রুশোর ‘রকস্টার’। ছবিতে প্রথমবারের মতো সংগীতশিল্পী চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। বিপুল আ...

২০২৬-০৭-১৬ ১৪:০৫