শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

আন্তর্জাতিক

নেতানিয়াহুকে নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করল ইরান

নেতানিয়াহুকে নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করল ইরান

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার ঝুঁকি তৈরি হলে তা যুক্তরাষ্ট্রের জন্য ‘বোকামি’ হবে। তিনি অভিযোগ করেন, বেনিয়ামিন নেতানিয়াহু তার ব্যক্তিগত স্বার্থে লেবাননে হামলা অব্যাহত রাখছেন, যা কূটনৈতিক প্রচেষ্টাকে বিপন্ন করছে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় আরাঘচি বলেন, একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধবিরতি বাস্তবায়িত হলে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার গতি ত্বরান্বিত হতে পারে। এ যুদ্ধবিরতির মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি ইঙ্গিত দেন, এই কারণেই ইসরায়েলি প্রধানমন্ত্রী সংঘাত দীর্ঘায়িত করতে চান।

যুক্তরাষ্ট্রের প্রতি বার্তায় তিনি বলেন, “নেতানিয়াহুকে কূটনীতি ধ্বংস করতে দিলে সেটি যুক্তরাষ্ট্রের নিজস্ব সিদ্ধান্ত হতে পারে, তবে আমরা মনে করি এটি বোকামি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একই ধরনের মন্তব্য করে ইরানকে সতর্ক করেছিলেন, যাতে তারা লেবানন ইস্যুতে যুদ্ধবিরতি ভেঙে না দেয়।

আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার ঘোষিত যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য কি না এই প্রশ্নে বড় ধরনের মতবিরোধ তৈরি হয়েছে। ইরান বলছে, লেবাননও এই চুক্তির অন্তর্ভুক্ত; তবে যুক্তরাষ্ট্র তা অস্বীকার করেছে।

ইরানি কর্মকর্তারা সতর্ক করেছেন, লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে তারা সামরিক প্রতিক্রিয়া জানাতে পারে। এমনকি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার মতো পদক্ষেপ নিতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি নেতানিয়াহুকে লেবাননে সামরিক অভিযান কমাতে বলেছেন। একইভাবে ভ্যান্সও বলেছেন, ইসরায়েল লেবাননে তাদের কার্যক্রম কিছুটা সীমিত রাখতে সম্মত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তবে লেবাননে হামলা কমার কোনো লক্ষণ নেই। সাম্প্রতিক ইসরায়েলি হামলায় ইতোমধ্যে ৩০০ জনের বেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবারও দক্ষিণ লেবাননের বোরজ কালাউইয়ে এলাকায় এক হামলায় চার উদ্ধারকর্মী নিহত হন। এছাড়া রাজধানী বৈরুতের জনাহ এলাকায়সেখানে লোকজনকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এলাকাটিতে বড় দুটি হাসপাতাল ও হাজারো বাসিন্দা রয়েছে।

আরও

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে,...

২০২৬-০৭-১৯ ১৮:৩২

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আন্তর্জাতিক

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী গত জানুয়ারির বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। রোববার ইরানের বিচার বিভাগের...

২০২৬-০৭-১৯ ১৮:৩১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

২০২৬-০৭-১৭ ২৩:০৬

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

২০২৬-০৭-১৭ ২২:৩২

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

২০২৬-০৭-১৭ ১১:৫৪

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

আন্তর্জাতিক

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেকেএনপি) বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে দিয়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৮