শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

প্রযুক্তি

নতুন শাইন ১০০ ডিএক্স উন্মোচন করলো হোন্ডা বাংলাদেশ

নতুন শাইন ১০০ ডিএক্স উন্মোচন করলো হোন্ডা বাংলাদেশ

মোটরসাইকেল ব্যবহারকারীদের প্রতিদিনের যাতায়াতকে আরও আরামদায়ক, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী করতে মোটরসাইকেল বাজারে নতুন সংযোজন হিসেবে হোন্ডা শাইন ১০০ ডিএক্স বাজারে এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। এখন থেকে এই ১০০ সিসি ইঞ্জিন বিশিষ্ট মোটরসাইকেলটি দেশের সব হোন্ডা এক্সক্লুসিভ অথরাইজড ডিলার শোরুমে এক লাখ ১৭ হাজার টাকা মূল্যে পাওয়া যাবে।

নতুন শাইন ১০০ ডিএক্স-এ রয়েছে হোন্ডার এনহেনচড স্মার্ট পাওয়ার প্রযুক্তিসম্পন্ন ১০০ সিসি ইঞ্জিন, যা উন্নত জ্বালানি সাশ্রয়, মসৃণ পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী নির্ভরযোগ্যতা নিশ্চিত করবে। এছাড়া এতে যুক্ত হয়েছে ফুল ডিজিটাল মিটার, ৫-ধাপ সমন্বয়যোগ্য রিয়ার সাসপেনশন এবং কম্বি ব্রেক সিস্টেম।

মডেলটির উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু মোরিসাওয়া বলেন, মানুষের জীবনকে আরও গতিশীল করতে সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও উচ্চমানের গতিশীলতার সমাধান পৌঁছে দেওয়াই হোন্ডার বৈশ্বিক লক্ষ্য। গ্রাহকদের চাহিদা পূরণে আমরা নিয়মিত নতুন মডেল, আধুনিক প্রযুক্তি, নতুন ফিচার ও আকর্ষণীয় রঙ নিয়ে কাজ করে যাচ্ছি।

প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশেকুর রহমান বলেন, বাংলাদেশের কমিউটার মোটরসাইকেল বাজারে নির্ভরযোগ্যতা, আরাম ও কম পরিচালন ব্যয়ের সমন্বিত সমাধান দিয়ে আসছে। তার মতে, নতুন শাইন ১০০ ডিএক্স উন্নত প্রযুক্তি, চমৎকার মাইলেজ, সহজ নিয়ন্ত্রণ এবং আরামদায়ক রাইডিং অভিজ্ঞতার মাধ্যমে বিশেষ করে শহর, মফস্বল ও গ্রামীণ এলাকার দৈনন্দিন যাতায়াতের জন্য একটি আদর্শ মোটরসাইকেল হিসেবে নতুন মানদণ্ড তৈরি করবে।

নতুন বাইকটিতে দীর্ঘ ও আরামদায়ক সিট, সহজে মাটিতে পা রাখার উপযোগী সিট উচ্চতা, ৫-স্টেপ অ্যাডজাস্টেবল রিয়ার সাসপেনশন, দীর্ঘ হুইলবেস এবং উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকায় বিভিন্ন ধরনের সড়কে আরও স্থিতিশীল ও স্বাচ্ছন্দ্যময় রাইড নিশ্চিত হবে।

নিরাপত্তার জন্য এতে রয়েছে কম্বি ব্রেক সিস্টেম, যা ভারসাম্যপূর্ণ ব্রেকিং নিশ্চিত করে। এছাড়া টিউবলেস টায়ার, শক্তিশালী ফ্রেম এবং মজবুত গ্র্যাব রেইল চালক ও আরোহীর নিরাপত্তা বাড়িয়েছে।

আধুনিক ফিচারের মধ্যে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল মিটার, যেখানে জ্বালানির পরিমাণ, মাইলেজ, ট্রিপ মিটার ও সময়সহ প্রয়োজনীয় তথ্য দেখা যাবে। পাশাপাশি নতুন গ্রাফিক্স, অ্যালয় হুইল এবং ক্রোম ফিনিশ মাফলার কভার মোটরসাইকেলটির প্রিমিয়াম লুককে আরও আকর্ষণীয় করেছে।

নতুন শাইন ১০০ ডিএক্স লাল, কালো ও ধূসর—এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে। গ্রাহকদের জন্য থাকছে ২ বছর অথবা ২০ হাজার কিলোমিটার (যেটি আগে হবে) ওয়ারেন্টি এবং ৫টি ফ্রি সার্ভিস।

আরও

ফোন কল থেকে ঘর পর্যন্ত এআই আনছেন মুকেশ আম্বানি

প্রযুক্তি

ফোন কল থেকে ঘর পর্যন্ত এআই আনছেন মুকেশ আম্বানি

ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বাজারে বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুকেশ...

২০২৬-০৬-২২ ০৯:৩০

ডিজিটাল নেশার ছোবলে হারিয়ে যাচ্ছে শিশুর মনোযোগ ও সৃজনশীলতা

প্রযুক্তি

ডিজিটাল নেশার ছোবলে হারিয়ে যাচ্ছে শিশুর মনোযোগ ও সৃজনশীলতা

বাংলাদেশের কোমলমতি শিশু-কিশোররা আজ এক নীরব কিন্তু গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ঘিরে অভিভাবকদের...

২০২৬-০৬-১৮ ১৭:১৭

চীনের চাপে ২ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে যাচ্ছে মেটা

প্রযুক্তি

চীনের চাপে ২ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে যাচ্ছে মেটা

চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ম্যানুস কেনার ২ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে আসছে মেটা। প্রতিষ্ঠান দুটির মধ্যে কার্...

২০২৬-০৬-১৪ ১১:৫৩

কৃত্রিম বুদ্ধিমত্তার সেবার দাম কমালো গুগল

প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তার সেবার দাম কমালো গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার বাজারে নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে। ব্যবহারকারী বাড়াতে গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার...

২০২৬-০৬-১০ ১১:৫২

আপনার কাজ সামলাবে মাইক্রোসফটের এআই সহকারী

প্রযুক্তি

আপনার কাজ সামলাবে মাইক্রোসফটের এআই সহকারী

কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার আরও সহজ করতে নতুন সহকারী উন্মোচন করেছে মাইক্রোসফট। ‘স্কাউট’ নামের এই এআই...

২০২৬-০৬-০৩ ১০:৫৮