বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

অন্যান্য

নতুন ভাইরাস ‌‘হান্টাভাইরাস’ নিয়ে সতর্কবার্তা

নতুন ভাইরাস ‌‘হান্টাভাইরাস’ নিয়ে সতর্কবার্তা

নেদারল্যান্ডসভিত্তিক একটি বিলাসবহুল প্রমোদতরীতে হান্টাভাইরাস ছড়িয়ে তিনজনের মৃত্যু ও বেশ কয়েকজনের আক্রান্ত হওয়ার ঘটনায় বিশ্বজুড়ে সতর্কবার্তা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৃহস্পতিবার (৭ মে) এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, ভাইরাসটি একজনের দেহ থেকে অন্যজনে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, তাই বর্তমান পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি।

ডব্লিউএইচও-র সংক্রামক রোগ বিশেষজ্ঞ মারিয়া ভ্যন ক্যারকোহভ জানিয়েছেন, আক্রান্ত প্রমোদতরী ‘এমভি হন্ডিয়াস’-এর সবাইকে মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে যারা সন্দেহভাজন রোগীদের সংস্পর্শে আসছেন বা সেবা দিচ্ছেন, তাদের পিপিইসহ উন্নত সুরক্ষামূলক সরঞ্জাম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে তিনি আশ্বস্ত করে বলেন, এটি কোভিড বা ইনফ্লুয়েঞ্জার মতো নয় এবং এটি নতুন কোনো মহামারির শুরুও নয়; বরং একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ প্রাদুর্ভাব মাত্র।

সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস জানান, আক্রান্তদের মধ্যে প্রথম দুই ব্যক্তি আর্জেন্টিনা, চিলি ও উরুগুয়েতে পাখি পর্যবেক্ষণে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, সেখানে হান্টাভাইরাস বহনকারী বিশেষ প্রজাতির ইঁদুরের সংস্পর্শে আসায় তারা সংক্রমিত হন। বর্তমানে ডব্লিউএইচও এবং আর্জেন্টিনা কর্তৃপক্ষ যৌথভাবে তাদের যাতায়াতের স্থানগুলো নিয়ে বিস্তারিত তদন্ত চালাচ্ছে।

হান্টাভাইরাস মূলত ইঁদুর বা বন্য নেংটি ইঁদুরের মলমূত্র বা লালার মাধ্যমে ছড়ায়। এটি মানুষের শ্বাসযন্ত্রে আক্রমণ করে মারাত্মক জটিলতা তৈরি করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভাইরাসটি সাধারণত খুব কাছাকাছি সংস্পর্শে এলে ছড়ায়। বর্তমানে ওই জাহাজে থাকা আরও কতজন সংক্রমিত হয়েছেন, তা শনাক্ত করার কাজ চলছে। তবে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও

চিকিৎসাসেবা থেকে শিক্ষা সহায়তা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর

অন্যান্য

চিকিৎসাসেবা থেকে শিক্ষা সহায়তা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর

১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে মানবসেবা ও জনকল্যাণের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। স্বাস্থ্...

২০২৬-১০-১৮ ১৪:৫৭

বসুন্ধরা গ্রুপের উপহারে ১০০ নারীর হাতে স্বাবলম্বিতার হাতিয়ার

অন্যান্য

বসুন্ধরা গ্রুপের উপহারে ১০০ নারীর হাতে স্বাবলম্বিতার হাতিয়ার

স্বামীকে হারানোর পর দুই সন্তানকে নিয়ে একাই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন রুমা। দীর্ঘ ১২ বছর ধরে নানা প্রতিকূলতার সঙ...

২০২৬-১০-১৮ ১৩:১৫

গাড়ির বাজার ও দুই আন্তর্জাতিক প্রদর্শনীতে মুখর আইসিসিবি

অন্যান্য

গাড়ির বাজার ও দুই আন্তর্জাতিক প্রদর্শনীতে মুখর আইসিসিবি

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) একই সময়ে চলছে তিনটি ভিন্ন খাতের প্রদর্শনী। নতুন ও ব্যবহৃত গাড়ি...

২০২৬-১০-১৮ ১৩:১৩

মেরিটাইম প্রদর্শনী আর গাড়ির বাজারে সরগরম রাজধানীর আইসিসিবি

অন্যান্য

মেরিটাইম প্রদর্শনী আর গাড়ির বাজারে সরগরম রাজধানীর আইসিসিবি

এক ছাদের নিচে সামুদ্রিক শিল্পের আধুনিক প্রযুক্তি ও নানা ধরনের যানবাহন দেখার সুযোগ ঘিরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন স...

২০২৬-১০-১৮ ১৩:১০

৬০ হাজার কোটি টাকায় ব্যাংক বাঁচানোর উদ্যোগ নিয়ে সমালোচনা

অন্যান্য

৬০ হাজার কোটি টাকায় ব্যাংক বাঁচানোর উদ্যোগ নিয়ে সমালোচনা

ব্যাংক থেকে অর্থ লুটপাটের দায় জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন শ্রমিক নেতারা। তাঁদের প্রশ্ন, এস আলম, ব...

২০২৬-১০-১৫ ১৬:৪৮

মামলা প্রত্যাহারে আগে সম্মতি, ব্যাংকের ক্ষেত্রে নেই সেই নিশ্চয়তা

অন্যান্য

মামলা প্রত্যাহারে আগে সম্মতি, ব্যাংকের ক্ষেত্রে নেই সেই নিশ্চয়তা

খেলাপি ঋণ আদায় এবং দীর্ঘদিনের মামলাজট নিরসনে ঋণগ্রহীতাদের জন্য নীতি সহায়তার পথ খুলেছে বাংলাদেশ ব্যাংক। তবে সেই সহায়তা পা...

২০২৬-১০-১৫ ১৩:৪৮