মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
MaasrangaNews

খেলাধুলা

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ: দ্বিতীয় ম্যাচেও হারের তিক্ততা

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ: দ্বিতীয় ম্যাচেও হারের তিক্ততা

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। শক্তিশালী চীনের বিপক্ষে ২-০ গোলে হেরেছেন সাগরিকা-আফঈদারা।

এর আগে, মার্চে নারী এশিয়ান কাপে চীনের জাতীয় দলের কাছেও একই স্কোরলাইনে হেরেছিলেন ঋতুপর্ণারা। এবার বয়স পর্যায়েও একই ব্যবধানে হারতে হলো তাদের।

যদিও ব্যাংককের রাজামাঙ্গালা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে চাইনিজ তরুণীদের চোখে চোখ রেখে লড়াই করেন লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধ্ব শেষ হয় গোলশূন্য ড্রয়ে।

তবে দ্বিতীয়ার্ধ্বে আর প্রতিরোধের দেয়াল ধরে রাখতে পারেনি পিটার বাটলারের শিষ্যরা। ৪৭ মিনিটে ইউ শিন গুয়ে করেন ম্যাচের প্রথম গোল। আর ৮২ মিনিটে ফ্রি-কিক থেকে ওয়াং আইফাং দ্বিতীয় গোল করলে, ম্যাচে ফেরার সম্ভাবনা শেষ হয়ে যায় বাংলাদেশের।

এর আগে আসরে প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ৩-২ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবেন বাংলাদেশের নারীরা।

আরও

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

খেলাধুলা

দুই চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সৌহার্দ্যের গল্প

বিশ্বকাপ শুরুর আগে শিরোপার রেসে ছিল অনেকেই। তালিকাটা ছোট হতে হতে অবশেষে দুইয়ে এসে ঠেকেছে। ৪৮ দল নিয়ে ইতিহাসের সবচেয়ে বড়...

২০২৬-০৭-১৯ ১৮:২৮

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

খেলাধুলা

বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়?

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দলের টুর্নামেন্টে শিরোপার দৌড়ে টিকে আছে দুটি দল। নিউইয়র্...

২০২৬-০৭-১৯ ১৮:২১

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

খেলাধুলা

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

২০২৬-০৭-১৭ ১১:৫৩

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

২০২৬-০৭-১৭ ০৯:৩৩

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭