‘ওয়ান ইন, ওয়ান আউট’ নীতি ব্যর্থ- অভিবাসন নিয়ন্ত্রণে নতুন সংকট
যুক্তরাজ্য ডেস্ক
|
২০২৬-০৫-২৬ ১৮:৫৪
ভারপ্রাপ্ত সম্পাদক: মশিউর রহমান
প্রকাশক: তাসমিন তামান্না
ইমেইল: ppr2027@gmail.com
অফিস: ইউরোপা টাওয়ার, রামপুরা, ঢাকা-১২১৯
© ২০২৬ | মাছরাঙানিউজ২৪ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ 'ওয়ান ইন, ওয়ান আউট' অভিবাসন চুক্তির কার্যকারিতা নিয়ে বড় ধরণের প্রশ্ন উঠেছে। দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ পেয়েছে, এই স্কিমের আওতায় ফ্রান্সে ফেরত পাঠানো এক আশ্রয়প্রার্থী পাচারকারীদের নির্যা'তনের মুখে প্রা'ণভয়ে লরিতে করে আবারও গোপনে ব্রিটেনে ফিরে এসেছেন।
তাঁর দাবি, এভাবে অন্তত আরও ১৮ জন ফেরতপ্রাপ্ত ব্যক্তি বর্তমানে যুক্তরাজ্যে আ'ত্ম'গোপন করে আছেন।
এদিকে চুক্তি এড়াতে মানবপা'চারকারীরা এখন ছোট নৌকার বদলে লরি ব্যবহার করছে, যার জন্য তারা ৪ থেকে ৫ হাজার ইউরো পর্যন্ত হাতিয়ে নিচ্ছে। অন্যদিকে, দেশ ছেড়ে চলে যাওয়া এক আশ্রয়প্রার্থীকে হোম অফিস এখনো যুক্তরাজ্যেই খুঁজছে—এমন তথ্যও সামনে এসেছে।
অভিবাসী অধিকার সংগঠনগুলো এই সীমান্তনীতিকে ব্যর্থ ও বিপজ্জনক বললেও, হোম অফিস দাবি করেছে যে তাদের কড়া অ'ভিযানের কারণে অভি'বাসন অ'পরাধ অনেকটাই কমে এসেছে।